বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ ইং ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

গাইবান্ধা-৩ আসনের ভোট স্থগিত : হেলালুদ্দীন আহমদ

আকাশবার্তা ডেস্ক :

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের প্রার্থী ড. টি আই এম ফজলে রাব্বী চৌধুরীর মৃত্যুতে আইন অনুযায়ী গাইবান্ধা-৩ (পলাশবাড়ি-সাদুল্যাপুর) আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এই কথা জানান নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।

নির্বাচন কমিশন সচিব বলেন, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পুনঃতফসিল ঘোষণা করে এ নির্বাচনের তারিখ পুনঃনির্ধারণ করা হবে।

ওই আসনে নির্বাচন স্থগিতের বিষয়ে সচিব বলেন, ‘আইনে যেটা বলা আছে যে, ওই আসনে স্থগিত করা হবে। স্থানীয় রিটার্নিং কর্মকর্তা তার মৃত্যুর সনদপত্রসহ আমাদের কাছে অফিসিয়ালি জানাবেন।

জানালে পরে বাংলাদেশ নির্বাচন কমিশনারবৃন্দ সিদ্ধান্ত দেবেন। স্বাভাবিকভাবে আইনে যেটা আছে ওই আসনে আসন্ন ৩০ তারিখে যে নির্বাচন এটা স্থগিত করা হবে। এটা পরবর্তীতে পুনঃতফসিল ঘোষণা করে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে।’

উল্লেখ্য, গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ১৭ (১) অনুযায়ী-কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী মারা গেলে রিটার্নিং কর্মকর্তা গণবিজ্ঞপ্তি দেবেন। ওই আসনে নির্বাচনের সকল কার্যক্রম বন্ধ থাকবে।

বুধবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ঐক্যফ্রন্টের প্রার্থী ড. টি আই এম ফজলে রাব্বী চৌধুরী।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০