সোমবার ২০শে এপ্রিল, ২০২৬ ইং ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

আবার বিয়ে করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন!

আন্তর্জাতিক ডেস্ক :

বিবাহবিচ্ছেদের পাঁচ বছরের মাথায় আবার বিয়ের পিঁড়িতে বসার ইঙ্গিত দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বৃহস্পতিবার (২০ডিসেম্বর) মস্কোতে আয়োজিত প্রেসিডেন্টের বার্ষিক সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের করা প্রশ্নের জবাবে তিনি এ ইঙ্গিত দেন বলে জানিয়েছে রয়টার্স।

বিয়ের কথা বললেও কাকে জীবনসঙ্গী বানাচ্ছেন, পুতিনের কাছ থেকে এর উত্তর না পাওয়ায় নিশ্চিত হওয়া যাচ্ছে না কে হতে যাচ্ছেন রাশিয়ার পরবর্তী ফার্স্ট লেডি।

“একজন সম্মানিত ব্যক্তি হিসেবে, আমার এটা (বিয়ে) করা উচিত,” সাংবাদিকের প্রশ্নের জবাবে হাসতে হাসতে বলেন পুতিন।

৬৬ বছর বয়সী পুতিন সাধারণত ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতেই পছন্দ করেন। ১৯৮৩ সালে তিনি লুদমিলা পুতিনাকে বিয়ে করেছিলেন; ২০১৩ সালে ওই সম্পর্কের ইতি ঘটে।

রুশ প্রেসিডেন্টের দুই মেয়ে ক্যাটেরিনা ও মারিয়ার কেউই রাজনীতির পথ মাড়াননি। ত্রিশের ঘরে থাকা এ দুই মেয়েসহ পুতিনের পরিবারের অন্য সদস্যরাও গণমাধ্যম ও সরকারি বিভিন্ন অনুষ্ঠান এড়িয়ে চলেন।

লুদমিলার সঙ্গে বিচ্ছেদের পর থেকেই পুতিনের নতুন বিয়ে নিয়ে গুঞ্জন চলছে। রাশিয়ার একটি দৈনিকে সাবেক এ কেজিবি কর্মকর্তার সঙ্গে অলিম্পিকে অংশ নেওয়া জিমন্যস্ট অ্যালাইনা কাবায়েভার সম্পর্ক আছে বলে সংবাদ প্রকাশ হলেও পুতিন তা অস্বীকার করেছিলেন।

পুতিনঘনিষ্ঠ এক ব্যবসায়ী অ্যালাইনার বোন ও দাদির কাছে বেশকিছু সম্পত্তিও হস্তান্তর করেছেন বলে ২০১৬ সালে প্রকাশিত অন্য এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল।

বৃহস্পতিবার মস্কোর বার্ষিক সংবাদ সম্মেলনে পুতিন পররাষ্ট্র ও অর্থনীতির পাশাপাশি অন্যান্য বিশ্ব শক্তির সঙ্গে রাশিয়ার সম্পর্ক নিয়ে বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন।

তিন ঘণ্টার এ আয়োজনে রুশ প্রেসিডেন্ট মস্কো ও ওয়াশিংটনের মধ্যে ‘পারমাণবিক যুদ্ধের ঝুঁকি বাড়ছে’ বলেও মন্তব্য করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০