শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ ইং ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

স্বর্ণের দাম বাড়লো ভরিতে ১১৬৬ টাকা

অর্থ বাণিজ্য ডেস্ক :

সাড়ে চারমাস পর আবারও বাড়লো স্বর্ণের দাম। ২২, ২১ ও ১৮ ক্যারেটের প্রতি ভরিতে ১ হাজার ১৬৬ টাকা বেড়েছে। তবে অপরিবর্তিত রয়েছে সনাতন পদ্ধতিতে স্বর্ণ ও রূপার দাম।  এর আগে স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে চলতি বছরের ৬ আগস্ট।  

রোববার (২৩ ডিসেম্বর) থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ৪৮ হাজার ৬৩৯ টাকায়। 
বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন এ দামের কথা জান‍ানো হয়েছে। শনিবার (২২ ডিসেম্বর) বাজুস প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে স্বর্ণের এ দাম নির্ধারণ করা হয়েছে। এর আগে চলতি বছরের ৬ আগস্ট স্বর্ণের দাম নির্ধারণ হয়েছিলো। 
 
বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকা অনুযায়ী, সবচেয়ে ভালোমানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হবে ৪৮ হাজার ৬৩৯ টাকায়।

শনিবার পর্যন্ত এ মানের স্বর্ণের ভরিপ্রতি বিক্রিমূল্য ছিল ৪৭ হাজার ৪৭২  টাকা। অর্থাৎ প্রতি ভরিতে এ মানের স্বর্ণের দাম বেড়েছে এক হাজার ১৬৬ টাকা।
 
পরবর্তী দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত ২১ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি বিক্রি হবে ৪৬ হাজার ৩৬৪ টাকায়। শনিবার পর্যন্ত এ মানের প্রতি ভরি স্বর্ণের বিক্রিমূল্য ছিলো ৪৫ হাজার ১৯৮ টাকা। ভরিপ্রতি বেড়েছে এক হাজার ১৬৬ টাকা।
 
আর ১৮ ক্যারেটের স্বর্ণ এক হাজার ১৬৬ টাকা বেড়ে ভরিপ্রতি বিক্রি দর দাঁড়িয়েছে ৪১ হাজার ২৯১ টাকা। শনিবার পর্যন্ত মানের স্বর্ণের ভরিপ্রতি দাম রয়েছে ৪০ হাজার ১২৪ টাকা।
 
অন্যদিকে সনাতন পদ্ধতির স্বর্ণের ভরিপ্রতি ২৭ হাজার ৫৮৫ টাকার।

এদিকে স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ২১ ক্যাডমিয়ামের প্রতি ভরি রূপার বিক্রিমূল্য এক হাজার ৫০ টাকা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১