বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ ইং ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

প্রধানমন্ত্রী আসছেন লক্ষ্মীপুরে

আকাশবার্তা ডেস্ক :

জাতীয় নির্বাচনের প্রায় দুই বছর বাকী থাকলেও আগাম প্রচারণার অংশ হিসেবে লক্ষ্মীপুরে আসছেন, আওয়ামী লীগের সভাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১৪ মার্চ তিনি লক্ষ্মীপুর সফরে আসছেন বলে জেলা প্রশাসন ও দলীয় সূত্রে জানা গেছে।
২০০৮ সালের ২৯ ডিসেম্বর এবং ২০১৪ সালের ৫ জানুয়ারীর জাতীয় নির্বাচনের মধ্যদিয়ে সরকার গঠন করে টানা দুই মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করছেন শেখ হাসিনা। তাঁর সরকারের আমলে দেশে ব্যাপক উন্নয়ন হওয়ার পাশাপাশি দেশের একক অর্থায়নে নির্মিত হচ্ছে পদ্মাসেতু। এছাড়াও রামপাল বিদ্যুৎ প্রকল্প, মেট্রোরেল নির্মাণ, পায়রা সমুদ্র বন্দর নির্মাণসহ অন্তত শতাধিক মেগা প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে দ্রুতগতিতে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে ঘিরে লক্ষ্মীপুরে কর্ম চঞ্চল হয়ে উঠেছে দলীয় নেতাকর্মীরা। এ উপলক্ষে সোমবার বিকেল ৩টায় জেলা স্টেডিয়ামে প্রস্তুতিমূলক সভা আহ্বান করেছে জেলা আওয়ামী লীগ। ওই সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি একেএম এনামুল হক শামীম ও প্রধানমন্ত্রীর একান্ত সহকারী এ্যাড. সাইফুজ্জামান শিখরসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের সকল নেতা উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্রে নিশ্চিত করা হয়েছে।

এ দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন সফল করতে জেলা যুবলীগের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জেলা যুবলীগের আহ্বায়ক ও সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাহ্ উদ্দিন টিপু প্রধানমন্ত্রীর আগমন ও জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভা সফল করতে দলীয় নেতাকর্মীদের দিক নির্দেশনা দিচ্ছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০