শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ ইং ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক

আরডিসির জরিপ : মহাজোট ২৪৮, ঐক্যফ্রন্ট পাবে ৪৯ আসন

আকাশবার্তা ডেস্ক :

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট ২৪৮ আসন, জাতীয় ঐক্যফ্রন্ট ৪৯ আসন ও অন্যান্য দল পাবে  তিনটি আসন। বেসরকারি গবেষণা সংস্থা গবেষণা ও উন্নয়ন কেন্দ্রের (আরডিসি) জরিপে এ তথ্য উঠে এসেছে।

বুধবার (২৬ ডিসেম্বর) রাজধানীর গুলশানের ওয়েস্টিন হোটেলে এক সংবাদ সম্মেলনে জরিপের ফল প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে জরিপের বিস্তারিত তুলে ধরেন আরডিসির গবেষক ও অর্থনীতিবিদ ফরেস্ট ই কুকসেন।

তিনি জানান, আসন্ন নির্বাচন সামনে রেখে এ জরিপ চালানো হয়। জরিপে ২ হাজার ২৪৯ জন ভোটার মতামত দিয়েছেন। জরিপ অনুযায়ী মহোজোট ২৪৮টি আসন, জাতীয় ঐক্যফ্রন্ট ৪৯টি ও অন্যান্য দল তিনটি আসন পেতে পারে বলে তথ্য পাওয়া গেছে।

আরডিসির জরিপে উল্লেখ করা হয়, ভোটারদের ৬০ শতাংশ সমর্থন করেন মহাজোটকে। বিএনপি-জাতীয় ঐক্যফ্রন্ট সমর্থন করেন ২২ শতাংশ ভোটার, জেপি ৪ শতাংশ, ১০ শতাংশ ভোটার এখনো অনিশ্চিত, ৩ শতাংশ ভোটার উত্তর দিতে অস্বীকৃতি জানিয়েছেন। আর ১ শতাংশ ভোটার ভোট দিতে অনিচ্ছা প্রকাশ করেছেন। 

জরিপে বলা হয়, ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে যেখানে মহাজোট ভোট পেয়েছিল ৫৭ শতাংশ। বিএনপি জোট পেয়েছিল ৩৭ শতাংশ ও অন্যরা পেয়েছিল ৬ শতাংশ ভোট। এবারের জরিপের ফল অনেকটা তারই ধারাবাহিকতা। 

সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের অর্থনীতিবিদ ও গবেষক ফরেস্ট ই কুকসেন জানান, রাজনৈতিকভাবে নিরপেক্ষ হয়ে নির্বাচনের সম্ভাব্য ফল জানাতে এ জরিপ পরিচালনা করা হয়। গণতান্ত্রিক দেশগুলোতে নির্বাচনের আগে এ ধরনের জরিপের রেওয়াজ রয়েছে। নির্বাচনের আগে এমন ভোট গণনা ও তা কার্যকর করা কঠিন। তবে ভোটারদের ৯৮ শতাংশই এ নির্বাচনে অংশ নিতে চান বলেও জানিয়েছেন তারা।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে গবেষক কুকসেন বলেন, আমরা নিরপেক্ষভাবেই এ জরিপ পরিচালনা করেছি। জরিপের জন্য ভোটারদের কাছে ব্যালট পেপার দিয়েছি। সেই ব্যালটে তারা ভোট দিয়েছেন। ব্যালটে ভোট দিতে অস্বীকার করা ও বা ভোট দেওয়ার ইচ্ছা নেই, এমন প্রশ্নও যুক্ত করা হয়েছে। 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১