বৃহস্পতিবার ২৩শে এপ্রিল, ২০২৬ ইং ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

সিইসি নয়, আপনি পদত্যাগ করুন : ড. কামালকে কাদের

আকাশবার্তা ডেস্ক :

প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগ দাবি করা জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সিইসি নয়, ঐক্যফ্রন্টের ব্যর্থ নেতা হিসেবে আপনি পদত্যাগ করুন। 

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়াবাজার হাই স্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ড. কামাল দুর্নীতিবাজ দণ্ডপ্রাপ্ত তারেক রহমানের কথায় উঠবস করেন। তিনি তারেকের কথায় চলেন। ড. কামালের মুখের কথা ফরমালিনের চেয়ে ভয়ঙ্কর বিষ।

ড. কামালকে উদ্দেশ্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, বাংলাদেশের রাজনীতিতে আপনার জায়গা নেই। আপনার মন পাকিস্তানে, শরীর বাংলাদেশে। আপনার শ্বশুর বাড়ি পাকিস্তান। আপনি সাংবাদিককে খামোশ আর পুলিশকে জানোয়ার বলেছেন। এগুলো পাকিস্তানের শব্দ। তাই আপনি পাকিস্তান চলে যান।

নির্বাচনী জনসভায় কুমিল্লা-১০ (চৌদ্দগ্রাম) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেলপথমন্ত্রী মুজিবুল হক, চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান আবদুল সোবহান ভূঁইয়া হাসান, চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমানসহ অন্যান্য আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০