সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে আ.লীগে যোগ দিলেন বিএনপির ৩ শতাধিক নেতাকর্মী

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ কে এম শাহজাহান কামালের হাতে ফুল-সজ্জিত নৌকা প্রতীক তুলে দিয়ে বিএনপির ৩ শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার জকসিন বাজারে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে আওয়ামী লীগে যোগদানের ঘোষণা দেন তারা। এ সময় বাঙ্গাখাঁ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও বর্তমান ইউপি প্যানেল চেয়ারম্যান আবুল ফারহা বাবুলের নেতৃত্বে বিএনপি নেতা আব্দুন নুর ও ইউপি সদস্য মো. গোফরানসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের ৩ শতাধিক নেতাকর্মী আ.লীগে যোগ দেন।

যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী শাহজাহান কামাল বলেন, শেখ হাসিনার সরকারের উন্নয়ন অগ্রযাত্রার সাথে একাত্মতা পোষন করে বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগে যোগদান করেছেন। এজন্য তাদেরকে সাধুবাদ জানাই। একই সাথে আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বাবু বিজন বিহারী ঘোষ, সাধারণ সম্পাদক আবুল কাশেম চৌধুরী, বাঙ্গাখাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন ফিরোজসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930