বৃহস্পতিবার ২৩শে এপ্রিল, ২০২৬ ইং ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

উন্নয়ন ধারা এগিয়ে নিতে শেখ হাসিনাকে জয়যুক্ত করুন : বি-চৌধুরী

আকাশবার্তা ডেস্ক :

বিদেশীদের একটা টাকাও লাগেনি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাণপন চেষ্টায় নিজস্ব অর্থায়নের পদ্মাসেতুর কাজ চলছে। এই উন্নয়নের ধারা সারা পৃথিবীর সাথে পাল্লা দিয়ে চলছে।উন্নয়ন ধারা এগিয়ে নিতে শেখ হাসিনাকে জয়যুক্ত করুন।

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বৃহস্পতিবার (২৭ডিসেম্বর) দুপুরে সিরাজদিখান উচ্চ বিদ্যালয় মাঠে মাহী বি চৌধুরীর নৌকার জনসভায় সাবেক রাষ্ট্রপতি বিকল্প ধারার চেয়ারম্যান প্রধান অতিথির বক্তবে তিনি এ কথা বলেন।

এসময় তিনি সিরাজদিখান ও শ্রীনগর বাসীর কাছে নৌকায় ভোট চেয়ে আরো বলেন শুধু মাহি কেন, শেখ হাসিনাকে জয়যুক্ত করুণ, নৌকাকে জয়যুক্ত করুন, বঙ্গবন্ধুকে জয়যুক্ত করুন বলে তার বক্তব্য সমাপ্ত করেন।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-১ আসন মহাজোট প্রার্থী মাহী বি চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন-ডা. বদিউজ্জমান ডাবলু, গোলাম সারোয়ার কবীর, গিয়াস উদ্দিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এসএম সোহরাব হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড. আবুল কাশেম, উপজেলা ভাইস চেয়ারম্যান হেলেনা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, সহ উপজেলা বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান, আওয়ামী লীগের বিভিন্ন ইউনিয়ন সভাপতি সাধারণ সম্পাদক ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং এলাকার হাজারো বিভিন্ন শ্রেণি পেশার নারী-পুরুষ।

এরপর বিকাল ৩ টায় বিদ্যালয়ের মাঠ থেকে কেন্দ্র ঘোষিত বিরাট শোডাউন বের হয়ে উপজেলা মোড় হয়ে সিরাজদিখান, সন্তোষপাড়া হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০