শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

মাহবুব তালুকদার কবি, তার কথায় মন খারাপের কিছু নেই

আকাশবার্তা ডেস্ক :

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার একটু আইডিয়ালিস্টিক, এজন্য মন খারাপ করার কিছু নেই।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) জাপা চেয়ারম্যান বারিধারাস্থ বাসভবন প্রেসিডেন্ট পার্কে সংবাদ সম্মেলন করে এ কথা বলেন। ঢাকা-১৭ আসনে নিজের প্রার্থিতা এবং সারাদেশে জাপার উন্মুক্ত প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিতে এরশাদ এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, মাহবুব তালুকদার অন্যভাবে কথা বলেছেন। তিনি একজন কবি মানুষ, আমার সঙ্গে ভালো পরিচয় তার এবং তিনি একটু আইডিয়ালিস্টিক। এজন্য মন খারাপ করার কিছু নেই, নির্বাচন কমিশন আমাদের পক্ষে আছে। আমার মনে হয় নির্বাচন সুষ্ঠু হবে।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে জাপা চেয়ারম্যান বলেন, নির্বাচন কমিশন সবসময় সরকারের পক্ষে থাকে। সবসময় জনগণের পক্ষে কাজ করে। আমার যেটা মনে হয়, জনগণ নির্বাচন কমিশনের পক্ষে আছে, জনগণ সরকারের পক্ষে আছে।

এরশাদ বলেন, নির্বাচনের সময় সহিংসতা বাংলাদেশের রীতি। প্রত্যেক নির্বাচনের সময় বাংলাদেশে সহিংসতা হয়। নতুন কিছু নয়। এবার কয়জন মারা গেছে জানি না। তবে প্রত্যেক নির্বাচনের সময় সহিংসতা হয়। মানুষ মরে, মারামারি হয়।

ঢাকা-১ আসনে মহাজোটের দুইজন প্রার্থী আছেন, এ প্রসঙ্গে জানতে চাইলে এরশাদ বলেন, ঢাকা-১ আসনে আমাদের (জাতীয় পার্টি) জেতার সম্ভাবনা খুবই কম। 

সুষ্ঠু নির্বাচন সম্ভব কি-না এমন প্রশ্নের জবাবে সাবেক রাষ্ট্রপতি বলেন, নির্বাচন সুষ্ঠু হবে, মহাজোটের প্রার্থীরা জয়ী হবে এটা আমি জানি।

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ গত ১০ ডিসেম্বর চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন। ফিরেছেন বুধবার (২৬ ডিসেম্বর) রাতে। পরদিন বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে ঢাকা-১৭ আসনে নিজের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১