শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ ইং ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক
ফাইল ছবি

নৌকার জয় সুনিশ্চিত : ভোট দিয়ে শেখ হাসিনা

আকাশবার্তা ডেস্ক :

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন,জনগণ স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পক্ষে ভোট দেবে। সাধারণ মানুষ নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করবে। নৌকা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়।নৌকার জয় সুনিশ্চিত।

রোববার (৩০ ডিসেম্বর) একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সকাল ৮টার কিছু পরে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি।

ভোট দেওয়া শেষে উন্নত বাংলাদেশের প্রত্যাশা করে প্রধানমন্ত্রী আরো বলেন, জনগণ যে রায় দেবে তা আমরা মাথা পেতে নেব।

তিনি বলেন, জনগণ স্বাধীনতার পক্ষের শক্তিকে ভোট দেবে। আপনারা জানেন, এ পর্যন্ত আমাদের ১০ নেতাকর্মী নিহত হয়েছেন। ভোটের ফল যা হয়, আমরা মেনে নেব। আওয়ামী লীগ মেনে নেবে

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ধানমন্ডির সুধা সদনের বাসার ঠিকানার ভোটার। সে অনুযায়ী তার ভোট কেন্দ্র ঢাকা সিটি কলেজ কেন্দ্র।

এর আগে ২০০৮ সালে এবং ২০১৪ সালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ওই একই কেন্দ্রে ভোট দেন।

রাজধানীর ধানমন্ডি, হাজারিবাগ, নিউ মার্কেট এবং কলাবাগান থানা এলাকা নিয়ে ঢাকা-১০ সংসদীয় আসনের একটি ভোট কেন্দ্র ঢাকা সিটি কলেজ।

জাতীয় সংসদের এই আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আবদুল মান্নান।

এইমাত্র ঢাকা সিটি কলেজে জননেত্রী শেখ হাসিনা ভোট দিয়ে বেরিয়ে বললেন স্বাধীনতার পক্ষের শক্তির বিজয় হবে ইন্শা আল্লাহ।

Posted by TAJEL AHMED on Saturday, December 29, 2018

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১