বৃহস্পতিবার ২৩শে এপ্রিল, ২০২৬ ইং ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

আওয়ামী লীগ ২৪০টিরও বেশি আসনে জয় পাবে : বাণিজ্যমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২৪০টিরও বেশি আসনে বিজয়ী হবে বলে মনে করছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।আজ রোববার সকাল  ৮টায় শহরের বাংলা স্কুল কেন্দ্রে  ভোট দেন তিনি।ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্যমন্ত্রী এ আশাবাদের কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, ‌ভোলাতে কোনো অঘটন ঘটেনি, মারামারি কাটাকাটি হয়নি।তিনি বলেন, ‌‌‘ইতিমধ্যেই একটা ভবিষ্যৎবানী করা হয়েছে যে দুই-তৃতীয়াংশের বেশি আসনে আওয়ামী লীগ বিজয় হবে ইনশাআল্লাহ। আমার ধারণা ২৪০টির বেশি আসনে আমরা বিজয়ী হবো।

মন্ত্রী বলেন, সত্তরের নির্বাচনে জনগণ যেভাবে বঙ্গবন্ধুকে নির্বাচিত করেছেন এবারও জনগণ একইভাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে নির্বাচিত করবে। তবে একই কেন্দ্রে ভোট প্রদান শেষে বিএনপি প্রার্থী আলহাজ্ব গোলাম নবী আলমগীর অভিযোগ করেন, ভোটের কোনো পরিবেশ নেই।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০