বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ ইং ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

লক্ষ্মীপুরে বই বিতরণ উৎসব, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়গুলোতে বছরের প্রথমদিনে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিশু শিক্ষার্থীরা। এবার লক্ষ্মীপুরের ১৬৬০টি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় সাড়ে ৪ লাখ শিক্ষার্থীর হাতে বিনামূল্যে বই বিতরণ করে সরকার। মঙ্গলবার (০১ জানুয়ারী) সকালে জেলা শহরের আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

একই সময় লক্ষ্মীপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয় এবং লক্ষ্মীপুর আলীয়া মাদ্রাসায় বই বিতরণ উৎসবে যোগ দেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি এ এস এম মাকসুদ কামাল, সদর উপজেলার চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু।

অপরদিকে জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ে বেলা সাড়ে ১১টায় বই বিতরণ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলামসহ আরো উপস্থিত ছিলেন, ম্যানেজিং কমিটির সদস্য মহিউদ্দিন বুলু, কাজী মোস্তাফা কাজল, দেলোয়ার হোসেন প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০