শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

‘মাননীয় বলবেন না, আমি সাধারণ কর্মী’

আকাশবার্তা ডেস্ক :

সম্বোধনের সময় নামের আগে মাননীয় না বলতে অনুরোধ করেছেন চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

সোমবার (৩১ ডিসেম্বর) বিকেলে কে সি দে রোডের প্রধান নির্বাচনী কার্যালয়ে মিলাদ মাহফিলে এমন অনুরোধ করেন তিনি।

তিনি বলেন, ‘আমাকে মাননীয় বলবেন না, আমি একজন সাধারণ কর্মী। আমার বাবা এ বি এম মহিউদ্দিন চৌধুরী এই সাধারণ কর্মী থেকে চট্টগ্রামের অবিসংবাদিত নেতায় পরিণত হয়েছিলেন। আমি তাঁর স্বপ্ন বাস্তবায়নে নিবেদিত হব। প্রচলিত নিয়মে চট্টগ্রামের উন্নয়ন সম্পৃক্ত সিদ্ধান্ত গ্রহণে রাজধানীর দিকে তাকিয়ে থাকতে হয়। এতে সময়ক্ষেপণ হয়। চট্টগ্রামের উন্নয়ন হলেই বাংলাদেশের উন্নয়ন নিশ্চিত হবে। তাই আমি এই সিদ্ধান্তগুলো বাস্তবায়নে সিদ্ধান্ত গ্রহণে বিকেন্দ্রীয়করণে চট্টগ্রামকে কর্তৃত্ব দেয়ার জন্যে সংসদে কথা বলব।’

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘তৃণমূলের সর্বস্তরের নেতাকর্মীদের সহায়তায় আমি সংসদ সদস্য হয়েছি। আমার দায়িত্ব, কর্তব্য চট্টগ্রামের উন্নয়নে চট্টগ্রাম সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট উন্নয়ন সংস্থাগুলোকে সহায়তা করা। এই উন্নয়নে আমার কোন কর্তৃত্ব নেই বা থাকবে না। তবে আইন প্রণেতা হিসেবে এই সংস্থাগুলোকে সহায়তা করার সার্বিক প্রচেষ্টার অংশ হিসেবে সংসদে এ কথা বলব।’

নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘নওফেল অবশ্যই চট্টগ্রামের উন্নয়নের সহযাত্রী হবেন। তিনি শুধুমাত্র মহিউদ্দিন চৌধুরীর সন্তান নন চট্টগ্রামের আপামর জনতার একজন প্রতিভা দীপ্ত সন্তান।’

নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, রফিকুল আলম, রফিকুল ইসলাম মানিক, ইঞ্জিনিয়ার প্রবীর কুমার দে, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, জহিরুল আলম দোভাষ, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, এম এ রশিদ, কোষাধ্যক্ষ ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরীসহ নেতারা।

মিলাদ পরিচালনা করেন মাওলানা আনিসুজ্জামান আল কাদেরী, মাওলানা হারুনুর রশিদ ও মাওলানা ফজল কবির।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১