বৃহস্পতিবার ২৩শে এপ্রিল, ২০২৬ ইং ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

শেখ হাসিনাকে সোনিয়া গান্ধীর অভিনন্দন

আকাশবার্তা ডেস্ক :

একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারপারসন সোনিয়া গান্ধী।

বুধবার (২ জানুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস রানা। নির্বাচনে জয় লাভের পর থেকে একাধিক দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানরা শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।

শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর মধ্যে আছেন- সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, চীনের রাষ্ট্রপতি শি জিংপিং ও প্রধানমন্ত্রী লি কিউয়াং, ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং, ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা ও প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিং, নেপালের প্রধানমন্ত্রী খড়গ প্রসাদ শর্মা ওলি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, ভারতের মেঘালয়ের গভর্নর তথাগত রায়সহ আরও অনেকে।

রাষ্ট্র ও সরকার প্রধানদের কেউ টেলিফোনে আবার কেউ বার্তা পাঠিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বিশ্বনেতারা শেখ হাসিনার উত্তরোত্তর সাফল্য কামনা করেন। তারা দুই দেশের পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও বৃদ্ধি ও জোরদার হবে বলে শুভেচ্ছা বার্তায় আশাবাদ ব্যক্ত করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০