বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন
ফাইল ছবি

‘সুবর্ণচরে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় কেউ পার পাবে না’

আকাশবার্তা ডেস্ক :

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ধানের শীষে ভোট দেওয়ায় ক্ষিপ্ত হয়ে নোয়াখালীর সুবর্ণচরের দুর্গম এলাকায় এক গৃহবধূকে (৩২) ঘর থেকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় জড়িতদের শাস্তির আওতায় আনা হবে। কেউ রেহাই পাবে না।

বুধবার (০২ডিসেম্বর) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার হর্ষবর্ধণ শ্রিংলার সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘আমি এ ঘটনাটি সেদিনই জেনেছি। ওই নির্বাচনী এলাকা আমার নয়, কিন্তু আমার জেলায়। এ ধরনের ঘটনা অবশ্যই নিন্দনীয় এবং শাস্তিযোগ্য অপরাধ। এ ঘটনার সঙ্গে যারাই জড়িত হোক কেউ পার পাবে না।’

তিনি বলেন, ‘আমি এ ব্যাপারে আমাদের নেত্রী শেখ হাসিনার মনোভাব জানি। অলরেডি পুলিশের আইজির সঙ্গে আমার কথা হয়েছে। ডিআইজি সম্ভবত স্পটে গেছেন। সেনাবাহিনীর ওই অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত অফিসাররাও বিষয়টি সিরিয়াসলি দেখছেন। প্রশাসনও তৎপর।’

ওবায়দুল কাদের বলেন, ‘আমি বলতে পারি সরকার এ ব্যাপারে কঠোর অবস্থানে আছে। এখানে অপরাধী যেই হোক শাস্তি তাকে পেতেই হবে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন মধ্যরাতে নোয়াখালীর সুবর্ণ চর উপজেলার চরজুবলী ইউনিয়নের মধ্য বাগ্যার বাসিন্দা সিএনজিচালক সিরাজ মিয়ার ঘরে একদল সন্ত্রাসী প্রবেশ করে তাঁকে ও তাঁর সন্তানদের বেঁধে রেখে স্ত্রীকে বাড়ির উঠানে নিয়ে ধর্ষণ করে। সোমবার তাঁকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ধর্ষিতার স্বামী সিএনজি অটোরিকশাচালক বলেন, রোববার রাত ১০টার দিকে স্থানীয় একই এলাকার সোহেল, আলাউদ্দিন, স্বপন, আনিস, আনোয়ার, আবু মাঝি, হেদু মাঝি আরো দুই-তিনজনকে নিয়ে তার বাড়িতে এসে পুলিশ পরিচয়ে দরজা খুলতে বলে। তিনি দরজা খুললে তারা ঘরে ঢুকে তার হাত-পা-মুখ বেঁধে তার স্ত্রীকে ঘরের বাইরে নিয়ে ধর্ষণ করে। ভোরে তার বাড়ির পাশ থেকে স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তার দাবি, ধর্ষকরা সবাই আওয়ামী লীগের কর্মী। তার স্ত্রী ধানের শীষে ভোট দিয়েছিল বলে ক্ষিপ্ত হয়ে তারা তাকে ধর্ষণ করেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১