শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ ইং ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক

নতুন এমপিদের শপথ বৃহস্পতিবার ১১টায়

আকাশবার্তা ডেস্ক :

বৃহস্পতিবার (০৩ জানুয়ারি) সকাল ১১টায় সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নেবেন সদ্য শেষ হওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী জনপ্রতিনিধিরা।

নির্বাচন কমিশনের (ইসি) পাঠানো নবনির্বাচিত এমপিদের গেজেট হাতে পাওয়ার পর এই সূচি ঠিক করার কথা জানিয়েছে সংসদ সচিবালয়। 

সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ-১) মো. তারিক মাহমুদ বাংলানিউজকে জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নব-নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকার সংসদ ভবনের পূর্ব ব্লকের ১ম লেভেলের শপথ কক্ষে অনুষ্ঠিত হবে।

সূত্র বলছে, নতুন এমপিদের দুই ধাপে শপথবাক্য পাঠ করাবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। 

রেওয়াজ অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগের নির্বাচিত এমপিরাই প্রথমে শপথ নেবেন। এরপর ক্রমানুসারে শপথ নেবেন বিরোধীদলসহ অন্যান্য দল বা জোটের নির্বাচিত জনপ্রতিনিধিরা। 

তবে এর আগে নিজে নিজে আইনসভার সদস্য হিসেবে শপথ নেবেন রংপুর-৬ আসন থেকে নির্বাচিত
ড. শিরীন শারমিন চৌধুরী।

শপথ শেষে নতুন সংসদ সদস্যরা সংসদ সচিবের কার্যালয়ের স্বাক্ষর খাতায় সই করবেন। এরসঙ্গে এক সঙ্গে তাদের ছবি তোলা হবে।

এর আগে গত ৩০ ডিসেম্বর নির্বাচন শেষ হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচিতদের নাম-ঠিকানাসহ গেজেট তৈরি করে মঙ্গলবার (০১ জানুয়ারি) সন্ধ্যায় বিজি প্রেসে পাঠায় নির্বাচন কমিশন (ইসি)।

২৯৮ জনকে নির্বাচিত ঘোষণার ওই গেজেট প্রকাশ হলে তাদের শপথের আয়োজন করতে বুধবার সকালে সংসদ সচিবালয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠায় ইসি।

৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯টিতে নির্বাচন হয়। তবে কয়েকটি কেন্দ্রে গোলযোগের কারণে ব্রাহ্মণবাড়িয়ার একটি আসন স্থগিত রাখা হয়েছে। গত ৩০ ডিসেম্বর রাতে ২৯৮টি আসনের ফলাফল ঘোষণা করে ইসি।

এর মধ্যে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট পেয়েছে ২৮৮টি আসন। আর বিএনপিকে নিয়ে গড়া জাতীয় ঐক্যফ্রন্টের হয়ে ধানের শীষের প্রার্থীরা মাত্র সাতটি আসন পেয়েছেন। 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১