শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

ভোটের দিন অভিনব কায়দায় হেনস্থা হলেন ভিপি জয়নাল

বিবিসি বাংলা :

ভোটের দিন সকাল। ফেনী-২ আসনে লড়তে তৈরি হচ্ছেন বিএনপি প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদিন, যিনি ভিপি জয়নাল নামেই বেশি পরিচিত। কিন্তু ভোর বেলা থেকেই তার টেলিফোনে আসতে শুরু করলো একের পর এক ফোন কল। কলাররা সবাই জানতে চাইছে তারা কি ডিসকাউন্ট অফার গ্রহণ করে আইফোন-৮ বা শাওমি রেডমি নোট-৬ ফোনগুলো কিনতে পারবে?

প্রথম দিকে এই কলগুলোকে খুব একটা পাত্তা না দিলেও যে হারে ফোন আসতে শুরু করলো, তাতে মি. আবেদিন বুঝতে পারলেন যে কেউ তার ফোন নাম্বারটিকে ব্যস্ত রাখার চেষ্টা করছে, যাতে তিনি ভোটের সময় তার নির্বাচন কর্মীদের সাথে যোগাযোগ করতে না পারেন।

সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে প্রতিপক্ষ প্রার্থীকে নাজেহাল করার এমন অভিনব কৌশলের ঘটনা এর আগে জানা যায়নি।বিবিসি বাংলার সাথে সেই অভিজ্ঞতা বর্ণনা করে জয়নাল আবেদিন জানান, “গত ৩০শে ডিসেম্বর দুটি জাতীয় পত্রিকার ভেতরের পাতায় নামীদামী কোম্পানির মোবাইল ফোন সেটের ওপর ‘ডিসকাউন্ট’ অফার দিয়ে বিজ্ঞাপন ছাপানো হয়।কিন্তু সেই বিজ্ঞাপনে আমার বর্তমান ফোন নম্বর এবং আমার একটি পুরোনো নাম্বার, যেটি আমি এখন ব্যবহার করি না, সেগুলো ছাপিয়ে দেয়া হয়।”

যে আইফোন-৮ এর দাম ৯২,০০০ টাকা সেটি বিক্রি হবে মাত্র ৩২,০০০ টাকায়।দুটি সেকেন্ডহ্যান্ড মোটর সাইকেলও বিপুল হারে ডিসকাউন্ট দিয়ে বিক্রি করার কথা বিজ্ঞাপনগুলিতে ঘোষণা করা হয়। ভোটের দিনের সেই পরিস্থিতির কথা বলতে গিয়ে মি. আবেদিনের ছেলে জাবেদ ইকবাল বলছিলেন, নির্বাচনের দিন ভোরবেলা থেকেই মি. আবেদিনের মোবাইলে অপরিচিত নাম্বার থেকে সারাক্ষণ ফোন আসতে থাকে।

“কলাররা এমন সব ডিসকাউন্টের কথা বলছিল, যার সম্পর্কে আমাদের কোন ধারণাই ছিল না। এসব কলের অত্যাচারে আমরা না পারছিলাম নেতাকর্মীদের কল রিসিভ করতে, না পারছিলাম কাউকে ফোন করতে।””পরে একসময় একজন কলারের সাথে বিস্তারিত কথা বলে জানতে পারলাম পুরো ঘটনা,” বলছিলেন জাবেদ ইকবাল।

পত্রিকা দুটির ভেতরের পাতায় যে চারটি বিজ্ঞাপন ছাপা হয়েছে তাতে বিএনপি প্রার্থীর দুটি মোবাইল নাম্বার ছাড়াও আরও একটি ফোন নাম্বার দেয়া হয়েছে যেটি এক সময় ব্যবহার করতেন ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত মুহাম্মদ মোশাররফ হোসেন।”এবারের নির্বাচনে আমরা নানামুখী চাপের মধ্যে ছিলাম,” বলছিলেন জাবেদ ইকবাল , “ভোটের সময় প্রতিপক্ষ নানা ধরনের চাল চালে। কিন্তু এ ধরনের কৌশলের কথা আমরা কল্পনাও করতে পারিনি।”

কে বা কারা এই কাজ করেছে সে সম্পর্কে কিছুটা ধারণা থাকলেও বিষয়টি নিয়ে তদন্ত করে কোন লাভ হবে না বলে মনে করছেন না মি. ইকবাল। অধ্যাপক জয়নাল আবেদিন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হয়েছেন। ফেনী-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন হাজারী পেয়েছেন দুই লাখ ৯০ হাজার ৬৬৮ ভোট। আর ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে বিজয়ী ধানের শীষের প্রার্থী মি. আবেদিন এবার পেয়েছেন মাত্র পাঁচ হাজার ৭৮৪ ভোট।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১