সোমবার ২০শে জুলাই, ২০২৬ ইং ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করবে ঐক্যফ্রন্ট

আকাশবার্তা ডেস্ক :

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম ও কারচুপি হয়েছে-এমন অভিযোগ এনে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করবে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীরা।বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রার্থীদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

দুপুর ১২টায় শুরু হওয়া এ বৈঠক চলে দুপুর দেড়টা পর্যন্ত। বৈঠক থেকে বের হয়ে বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কায়সার কামাল এ কথা জানান। তিনি নেত্রকোনা-১ আসন থেকে ধানের শীষের প্রার্থী ছিলেন।

ঐক্যফ্রন্টের যারা নির্বাচিত হয়েছেন তাদের বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়েছে কি না -এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ফ্রন্টের সিনিয়র নেতারা সিদ্ধান্ত নেবেন। এছাড়া আজ বিকেল ৩টায় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে (ইসি) গিয়ে স্মারকলিপি দেবেন বলেও জানান তিনি।

এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে (৩০ ডিসেম্বর) আওয়ামী লীগ নৌকা প্রতীকে ২৫৭টি, জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে ২২, বিএনপি ৫, গণফোরাম ২, বিকল্পধারা বাংলাদেশ ২, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ২, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ৩, তরিকত ফেডারেশন ১টি, জাতীয় পার্টি (জেপি) ১ এবং স্বতন্ত্র প্রার্থী ৩টি আসনে জয় লাভ করেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১