বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ ইং ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

সিইসির কাছে স্মারকলিপি দিলেন ঐক্যফ্রন্টের নেতারা

আকাশবার্তা ডেস্ক :

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরূল হুদার কাছে স্মারকলিপি দিয়েছে। বৃহস্পতিবার (৩ জানুয়ারি) বিকেল ৩ টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে যান প্রতিনিধি দলের সদস্যরা। স্মারকলিপিতে মোট আটটি দাবি তুলে ধরা হয়েছে।

ঐক্যফ্রন্টের যে সাত নেতা ইসিতে যান তারা হলেন- মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ড. মঈন খান, জেএসডির সভাপতি আ স ম রব, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

এর আগে বুধবার ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ইসিতে পাঠানো এক চিঠিতে জানানো হয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী জাতীয় ঐক্যফ্রন্টের ৩০০ প্রার্থী স্মারকলিপি দিতে বৃহস্পতিবার বিকেল ৩টায় নির্বাচন কমিশনে যাবেন। তবে বৃহস্পতিবার দুপুরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে ঐক্যফ্রন্ট। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে একাদশ সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১