বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

গাছের গুড়ি মেরে দরজা ভেঙ্গে ডাকাতি, আহত ৩

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে মুখোশধারী ১০/১২ জনের একদল ডাকাত দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির ঘটনা সংগঠিত করেছে। এ ঘটনায় নারীসহ আহত হয়েছেন ৩ জন। এ সময় স্বর্ণালংকারসহ নগদ ২ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায় তারা। গাছের গুড়ি দিয়ে আঘাত করে সাইডওয়াল দালানের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে ডাকাতরা।

বৃহস্পতিবার (০৩ জানুয়ারী) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি নিশ্চিত করেন, তেওয়ারীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর হোসেন ভুলু। এরআগে বুধবার দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের আন্দার মানিক গ্রামের শাহজাহান মিয়ার বাড়িতে ডাকাতির এ ঘটনা সংগঠিত হয়।

আহতরা হলেন, মো. শাহজাহান মিয়া (৫৮), তাঁর মেয়ে ফারজানা আক্তার (২৭) ও ছেলের বউ আফরোজা আক্তার নিশু (২২)। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

ভুক্তভোগী পরিবারের লোকজন জানান, রাতে গাছের গুড়ি দিয়ে আঘাত করে ঘরের দরজা খুলে ফেলে মুখোশধারী ১০/১২ জন লোক। তাদের হাতে দেশিয় অস্ত্রশস্ত্র ছিল। বাধা দিতে গেলে শাহজাহান মিয়াকে বেদম মারধর করে তারা। চিৎকার চেঁচামেচি বন্ধ করতে আরো দুজনকে পিটিয়ে আহত করে ডাকাতরা। পরে নারী, শিশু ও একজন পুরুষ সদস্যসহ ৬ জনকে একটি কক্ষে নিয়ে বেঁধে ফেলা হয়। এ সময়, ঘরে থাকা নগদ ৬৫ হাজার টাকা, সাড়ে ৩ ভরি স্বর্ণ ও ৪টি মোবাইল ফোন লুট করে পালিয়ে যায় ডাকাত দল।

তেওয়ারীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর হোসেন ভুলু বলেন, আন্দার মানিক গ্রামের মো. শাহজাহান মিয়ার বাড়ি পরিদর্শন করেছি। গতরাতে সেখানে ডাকাতি সংঘটিত হয়েছে। এ ঘটনায় ৩ জন আহত হন। একই সাথে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল লুট হয় বলেও জানান তিনি। চরাঞ্চল, দুর্গম পথ এবং তিনটি উপজেলার সীমান্ত এলাকা হওয়ায় এখানে প্রায়ই চুরি-ডাকাতির ঘটনা ঘটে বলে তিনি জানান।

লক্ষ্মীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শনের জন্য পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১