শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

বিশাল জয়ের সাথে বিশাল চমকও থাকতে পারে : কাদের

আকাশবার্তা ডেস্ক :

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট বিশাল জয় পেয়েছে। এ বিশাল জয় যেমন এসেছে, মন্ত্রিসভায়ও বিশাল চমক আসতে পারে। বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।আজ (শুক্রবার) সকালে দলীয় সংসদ সদস্যদের নিয়ে ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, দলের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ঐক্যফ্রন্টের অভিযোগের বিষয়ে তিনি বলেন, নির্বাচনের পর বিরোধীদের যে দৃশ্যপট জন্ম নেয়, এবারও তাই হয়েছে। তবে তা থেমে যাবে।ওবায়দুল কাদের বলেন, এবার মানুষ ভোট দিয়েছে উন্নয়নের পক্ষে। আমাদের নেত্রীর ব্যক্তিগত ও কেরিশমার পক্ষে। এ নির্বাচনের বিজয়ের মূল চালিকা শক্তি হচ্ছে শেখ হাসিনা ম্যাজিক। তিনি বলেন, শেখ হাসিনার সততা, দক্ষতা ও যোগ্যতার প্রতি মানুষের সমর্থনই হচ্ছে এ বিজয়ের কারণ।মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, এতে কোনও সমস্যা নেই। বৈঠকে কোনও অসুবিধা নেই। তারা বৈঠক করলে আকাশ ভেঙে পড়বে না আমাদের উপর। জনগণের রায়ের প্রতি তাদের সম্মান জানানো উচিত।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে একাদশ জাতীয় সংসদে নব-নির্বাচিত মহাজোটের সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদের বিধিমালা অনুযায়ী প্রথমে নিজে শপথ গ্রহণ করেন এবং শপথ বইয়ে স্বাক্ষর করেন।

স্পিকার পরে জাতীয় সংসদের শপথগ্রহণ কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান। এরপর পৃথক অনুষ্ঠানে জাতীয় পার্টি, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বিকল্পধারা বাংলাদেশ, তরিকত ফেডারেশন, জাতীয় পার্টি (মঞ্জু) এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত সংসদ সদস্যগণ শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ শেষে সকলে শপথ বইয়ে স্বাক্ষর করেন। তবে ঐক্যফ্রন্টে সাংসদরা শপথ নেননি। জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালন করেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

আগামী সোমবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১