বৃহস্পতিবার ২৩শে এপ্রিল, ২০২৬ ইং ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

ড. কামালের সংবাদ সম্মেলন বিকেলে

আকাশবার্তা ডেস্ক :

জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন শনিবার (৫ জানুয়ারি) বিকেল ৪টায় সংবাদ সম্মেলন ডেকেছেন।

গণফোরামের মিডিয়া কো-অর্ডিনেটর লতিফুল বারী হামিম বিষয়টি নিশ্চিত করেছেন।

হামিম বলেন, একদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলবেন ড. কামাল হোসেন। তোপখানা রোডের শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে এ সংবাদ সম্মেলন হবে।  

গণফোরামের বর্ধিত সভা চলছে

লতিফুল বারী জানান, সকাল সাড়ে ১০টার দিকে শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে দলের কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভা শুরু হয়েছে। গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন এতে সভাপতিত্ব করছেন। এছাড়া কেন্দ্রীয় কমিটির নেতারা উপস্থিত আছেন।

জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরাম থেকে নির্বাচিত সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খান সভায় উপস্থিত আছেন। তারা দু’জন শপথ নেবেন কি না সে বিষয়েও এ বর্ধিত সভায় সিদ্ধান্ত হতে পারে।

জানতে চাইলে, গণফোরামের প্রশিক্ষণ সম্পাদক রফিকুল ইসলাম পথিক বাংলানিউজকে বলেন, দলের নির্বাচিত দুই সংসদ সদস্য শপথ নেবেন কি না সে বিষয়ে বৈঠকে আলোচনা চলছে। তারা দু’জন বর্ধিত সভায় উপস্থিত আছেন।

সূত্র : বাংলানিউজ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০