সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

এরশাদ শপথ নেবেন রোববার

আকাশবার্তা ডেস্ক :

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ একাদশ জাতীয় সংসদের সদস্য (এমপি) হিসেবে শপথ নেবেন রোববার (৬ জানুয়ারি)।

এদিন বেলা ১১টা থেকে ১২টার মধ্যে তিনি জাতীয় সংসদের শপথগ্রহণ কক্ষে শপথ নেবেন বলে শনিবার (৫ জানুয়ারি) বাংলানিউজকে জানিয়েছেন পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে জাতীয় পার্টির ২২ জন সংসদ সদস্য নির্বাচিত হন। এদের মধ্যে কেবল এরশাদ ছাড়া বাকিরা বৃহস্পতিবারই (৩ জানুয়ারি) শপথ নেন।

জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে মিলে মহাজোটগতভাবে নির্বাচনে গেলেও শনিবার এরশাদ স্পিকারকে চিঠি দিয়ে জানান, তারা বিরোধী দল হিসেবেই সংসদে ভূমিকা পালন করবেন। পার্টির চেয়ারম্যান হিসেবে তিনি নিজে থাকবেন বিরোধী দলীয় নেতা, উপনেতা থাকবেন তার ভাই ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, আর বিরোধী দলীয় চিফ হুইপ থাকবেন পার্টির মহাসচিব রাঙ্গা।

বিগত দশম জাতীয় সংসদে বিরোধী দলে থাকলেও ‘ঐকমত্যের সরকারে’ও ছিল জাতীয় পার্টি। তাদের বেশ ক’জন রাজনীতিক মন্ত্রী-প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। বিরোধী দলীয় নেতা ছিলেন এরশাদের স্ত্রী ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ। আর পার্টির চেয়ারম্যান এরশাদ ছিলেন মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ দূত।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930