শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

‘ঐক্যফ্রন্টের এমপিদের শপথ নেয়ার প্রশ্নই আসে না’

আকাশবার্তা ডেস্ক :

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের বিজয়ী সাত সদস্য (এমপি) শপথ নিচ্ছেন না বলে জানিয়েছেন জোটের নেতা ও গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু। ঐক্যফ্রন্টের শরিক গণফোরামের দুই এমপির শপথ নেওয়ার ব্যাপারে দলের সভাপতি ড. কামাল হোসেন ‘ইতিবাচক চিন্তা’র কথা বলার পর মন্টু এই কথা জানালেন।

গণফোরাম সাধারণ সম্পাদক বলেন, গতকাল কিছু মিডিয়া (ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি) ড. কামাল হোসেনের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে। আমরা পরিষ্কারভাবে বলছি, ঐক্যফ্রন্টের কারও শপথ নেওয়ার প্রশ্নই আসে না। তাছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ইতোপূর্বে সাফ জানিয়ে দিয়েছিলেন, যে আমাদের এমপিরা কোনোভাবেই শপথ নেবেন না। 

রোববার (৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর মতিঝিলের মেট্রোপলিটন চেম্বার ভবনে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন মন্টু।

বৈঠকে উপস্থিত ছিলেন ড. কামাল হোসেন, বিএনপি মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের নির্বাচিত সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর প্রমুখ। 

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে জোটগতভাবে অংশ নেয় বিএনপি-গণফোরাম-কৃষক শ্রমিক জনতা লীগ-নাগরিক ঐক্যসহ কয়েকটি দল। এতে এমপি নির্বাচিত হন বিএনপির পাঁচজন ও গণফোরামের দুইজন।

নির্বাচনে ব্যাপক কারচুপি-জালিয়াতির অভিযোগ তুলে ফলাফল প্রত্যাখ্যান করে ঐক্যফ্রন্ট। এ নিয়ে ৩ জানুয়ারি ঐক্যফ্রন্টের প্রার্থীদের পক্ষ থেকে নির্বাচন কমিশনে স্মারকলিপি দেওয়া হয়, যেখানে পুনর্নির্বাচনের দাবি জানায় তারা। সেদিন আওয়ামী লীগ-জাতীয় পার্টিসহ অন্যান্য দলের নির্বাচিত এমপিরা শপথ নিলেও নেননি ঐক্যফ্রন্টের সাত এমপি।

ঐক্যফ্রন্টের নির্বাচিত এমপিরা শপথ নেবেন কি-না, এমন এক প্রশ্নের জবাবে সেদিনই জোটের মুখপাত্র ও নির্বাচিত এমপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা শপথ নিচ্ছি না।’

কিন্তু গত শনিবার (৫ জানুয়ারি) গণফোরামের বর্ধিত সভার পর সংবাদ সম্মেলন করে ড. কামাল হোসেন জানান, তারা সংসদে যাওয়ার ব্যাপারে ইতিবাচক চিন্তা করছেন। এ নিয়ে নানা গুঞ্জন ডালপালা মেলার প্রেক্ষিতে স্টিয়ারিং কমিটির বৈঠকটি ডাকা হয়। আর বৈঠক শেষে মন্টু জানালেন জোটের অবস্থান।

সূত্র : বাংলানিউজ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১