বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ ইং ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

নতুন মন্ত্রিসভা ৪৬ সদস্যের, বাদ পড়ছেন অনেকে!

আকাশবার্তা ডেস্ক :

শেখ হাসিনার এবারের মন্ত্রিসভায় নতুনদের প্রাধান্য থাকছে। বাদ পড়ছেন পুরনোদের বেশিরভাগ সদস্য। ৪৬ সদস্যের একটি মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত হয়েছে। 

মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট সূত্রগুলো এ তথ্য জানিয়েছে।

তবে নতুন মন্ত্রিসভায় কারা থাকছেন, কারা কোন দফতর পাচ্ছেন তা জানা যাবে সোমবার বিকেল ৫টায়। সচিবালয়ে সংবাদ সম্মেলন করে নতুন সদস্যদের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। 

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র বলছে, এবারই প্রথম সংবাদ সম্মেলন করে নাম ঘোষণা করা হবে। সঙ্গে ঘোষণা করা হবে তাদের পোর্টফোলিও (দফতর বণ্টন)।

এদিকে সূত্র আরো বলছে, মন্ত্রিসভায় পুরনোদের বেশিরভাগই বাদ পড়ছেন। শেখ হাসিনার মন্ত্রিসভায় ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রী থাকছেন ৩ জন।

নতুন মন্ত্রিসভায় বাদ পড়ছেন বাঘা বাঘা নেতারাও। তবে পরবর্তীতে মন্ত্রিসভার আকার বাড়ানো হতে পারে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্রগুলো। 

অন্যদিকে মন্ত্রিসভায় মহাজোটের শরিক কেউ-ই থাকছে না বলে জানা গেছে।

সকালে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সচিবালয়ে আসার পথ থেকে আবারও তাকে গণভবনে ডেকে নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মূলত মন্ত্রিসভা গঠনের জন্যই তাকে ডেকে নেওয়া হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, এরই মধ্যে প্রয়োজনীয় ফাইল প্রস্তুত করে রেখেছেন তারা। বেলা দেড়টার দিকে মন্ত্রিপরিষদ সচিব সচিবালয়ে আসেন। এরপর তিনিও ব্যস্ত হয়ে পড়েন দাফতরিক কাজে। নতুনদের আমন্ত্রণ জানানোর কাজও শুরু হয়ে গেছে।

সোমবার বিকেল সাড়ে ৩টায় শেখ হাসিনার নেতৃত্বে নতুন সরকাররের মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন।

গত ৩০ ডিসেম্বর নির্বাচনের বিজয়ের পর আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের সংসদ সদস্যরা শপথ নেন গত ৩ জানুয়ারি।

এরই মধ্যে জোটের শরিক এরশাদের জাতীয় পার্টি বিরোধী দলে থাকার ঘোষণা দিয়েছে।

এদিকে নতুন মন্ত্রিসভা গঠনের তোড়জোড়ের মধ্যে মন্ত্রিসভার নতুন সদস্যদের জন্য ৩২টি গাড়ি প্রস্তুত করে রেখেছে সরকারি যানবাহন অধিদফতর।  

পরিবহন কমিশনার সৈয়দ আবদুল মমিন জানান, মন্ত্রিসভার নির্দেশনায় তারা সার্বিক প্রস্তুতি নিয়ে রেখেছেন।

সূত্র : বাংলানিউজ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১