সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

বাদ পড়লেন যে ‘হেভিওয়েটরা’

আকাশবার্তা ডেস্ক :

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভায় স্থান পেয়েছেন প্রায় দুই ডজন নতুন মুখ। আর বাদ পড়েছেন হেভিওয়েট অনেকে। এদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ এবং মহাজোটের শরিক দল জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেতারাও।  

রোববার (৬ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ও দফতর ঘোষণা করেন।
 
নতুন মন্ত্রিসভার দফতরে বণ্টন হয়ে যাওয়ায় বাদ পড়েছেন বিদায়ী মন্ত্রিসভার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, বাণিজ্যমন্ত্রী তেফায়েল আহমেদ, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, বস্ত্র ও পাট মন্ত্রী ইমাজ উদ্দিন আহমেদ, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, রেলমন্ত্রী মুজিবুল হক, নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।
 
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবামন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, যুব ও ক্রীড়ামন্ত্রী বীরেন শিকদারও বাদ পড়েছেন।
 
বাদের তালিকা আছেন ওয়ার্কার্স পার্টির প্রধান সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, জাতীয় পার্টির নেতা ও পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, জাতীয় পার্টির (জেপি) নেতা পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।

বিদায়ী মন্ত্রিসভার সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বিমান পরিবহনমন্ত্রী একেএম শাহজাহান কামাল এবং ধর্মমন্ত্রী মতিউর রহমানও বাদ পড়েছেন নতুন মন্ত্রিসভার তালিকা থেকে।

সূত্র : বাংলানিউজ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930