শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ ইং ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক
ফাইল ছবি

চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হলেন শেখ হাসিনা

আকাশবার্তা ডেস্ক :

চতুর্থবারের মতো এবং টানা তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী হলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। 

সোমবার (০৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ পড়িয়েছেন।  

এর আগে প্রধানমন্ত্রী পদে শেখ হাসিনাকে নিয়োগের বিষয়টি অবহিত করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

গত ৩ জানুয়ারি আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে তাকে সংসদ নেতা হিসেবে পুনর্নির্বাচিত করা হয়। 

এর আগে ওইদিন (৩ জানুয়ারি) সকালেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। 

পরে ওইদিনই রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করেন শেখ হাসিনা। ওই সময় তাকে সরকার গঠনের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান রাষ্ট্রপতি। 

গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হয়। নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পায় আওয়ামী লীগ।

এর আগে ২০০৯ সালে নবম সংসদ ও ২০১৪ সালে দশম সংসদের পর এবার টানা তৃতীয় মেয়াদে সংসদ নেতা নির্বাচিত হলেন শেখ হাসিনা। ১৯৯৬ সালে সপ্তম সংসদেও সংসদ নেতার ভূমিকায় ছিলেন বঙ্গবন্ধুকন্যা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১