সোমবার ২০শে এপ্রিল, ২০২৬ ইং ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

অবশেষে সৌদি তরুণীকে থাইল্যান্ডে থাকার অনুমতি

আন্তর্জাতিক ডেস্ক :

পরিবার থেকে পালিয়ে ব্যাংকক বিমানবন্দরের এক হোটেল কক্ষে নিজেকে অবরুদ্ধ করে রাখা সেই সৌদি তরুণী রাফাহ মোহাম্মদ আল কুনুন অবশেষে থাইল্যান্ডে থাকার অনুমতি পেয়েছেন। খবর নিউইয়র্ক টাইমসের

ব্যাংকক আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৮ ঘণ্টার নাটকীয়তার অবসান শেষে সোমবার সন্ধ্যায় তাকে থাইল্যান্ডে থাকার অনুমতি হয় দেশটির সরকার।

ঘটনার পরপর সৌদি সরকারের অনুরোধে রাফাহ’কে প্রথমে দেশে ফেরত পাঠানোর প্রস্তুতির কথা জানিয়েছিল সৌদি সরকার। কিন্তু এ ঘটনা ভাইরাল হওয়ার পর ও মানবাধিকার সংস্থাগুলোর আহ্বানে থাই সরকার সিদ্ধান্ত পরিবর্তন করে তাকে দেশে থাকার অনুমতি হয়।

এ বিষয়ে থাইল্যান্ডের অভিবাসন প্রধান মেজর জেনারেল সুরচিত হ্যাকপর্ন বলেন, আমরা শান্তির পক্ষে। তাই কাউকে মরার জন্য ফেরত পাঠাতে পারি না। আমরা সৌদি তরুণীর যথাযথ যত্ন নেবো।

১৮ বছর বয়সী সৌদি তরুণী রাফাহ মোহাম্মদ আল কুনুন কুয়েত থেকে আসার পর গত শনিবার থেকে ব্যাংককের হোটেল কক্ষে নিজেকে আটকে রেখেছিলেন। রাফাহ অভিযোগ করেন, দেশে ফিরলে তাকে হত্যা করা হবে। এ কারণে তিনি কুয়েতে বেড়াতে যাওয়ার পর পরিবার থেকে পালিয়ে অস্ট্রেলিয়া যাচ্ছিলেন। সেখানে তিনি আশ্রয় প্রার্থনা করতেন। তবে তার এ অভিযোগ নিয়ে আত্মীয়দের কোনো মন্তব্য পায়নি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০