শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

গাইবান্ধা-৩ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার

আকাশবার্তা ডেস্ক :

গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন ঐক্যফ্রন্টের প্রার্থী ও গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ময়নুল হাসান সাদিক। আজ দুপুরে গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে তামাশার নির্বাচন উল্লেখ করে ভোট ডাকাতিসহ নানা অনিয়মের অভিযোগ এনে স্থগিত হওয়া এই আসন থেকে নিজের মনোনয়ন প্রত্যাহার করার সিদ্ধান্ত জানান।

পরে সংবাদ সম্মেলন শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও গাইবান্ধা জেলা প্রশাসক আবদুল মতিনের কাছে অধ্যাপক ডা. ময়নুল হাসান সাদিক তার প্রার্থিতা প্রত্যাহারের পত্র জমা দেন।

উল্লেখ্য, ঐক্যফ্রন্ট প্রার্থী সাবেক মন্ত্রী ড. টিআইএম ফজলে রাব্বি চৌধুরী গত ১৯শে ডিসেম্বর মারা গেলে ২০শে ডিসেম্বর ওই আসনের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। পরবর্তীতে ওই আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। আগামী ২৭শে জানুয়ারি এ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১