মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ ইং ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

বানারীপাড়াকে মডেল উপজেলা হিসাবে গড়ে তুলতে চাই : ফোরকান হাওলাদার

আকাশবার্তা ডেস্ক :

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই চায়ের আসর কিংবা পাড়ার অলিতে-গলিতে জমে উঠেছে উপজেলা নির্বাচনের আলোচনা। এবারই প্রথম দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় দলীয় নেতাকর্মীরাও মনোনয়ন দৌড়ে পিছিয়ে নেই। এ রকমই একজন মনোনয়নপ্রত্যাশী ফোরকান হাওলাদার। বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফোরকান হাওলাদারের সাথে কথা হয় এ বিষয়ে।

স্বাক্ষাতকারটি নিয়েছেন, আমাদের প্রতিনিধি আশিকুর রহমান।

তৃণমূল থেকে উঠে আসা এ ছাত্রনেতার কাছে জানতে চাওয়া হয় হয়, তার মনোনয়ন কার্যক্রম ও নির্বাচন পরবর্তী কর্মসূচি নিয়ে।

মনোনয়ন পাওয়া না পাওয়ার প্রশ্নে তিনি বলেন,” জননেত্রী যাকে মনোনয়ন দিবেন, তার হয়েই কাজ করবো। তবে আশা রাখি নেত্রী সঠিক মানুষ কিংবা মাঠের রাজনীতিবিদদের মূল্যায়ন করবেন।” নির্বাচিত হওয়ার পর বানারীপাড়ার উন্নয়নে কি করবেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,” আমি যদি নির্বাচিত হই, তবে বানারীপাড়াকে একটি বেসিক শিল্পনগরী হিসাবে গড়ে তুলবো।সন্ধ্যা নদীতে সেতু বানানোর কাজ হাতে নিবো। শিশুদের বিনোদনের জন্য শিশু পার্ক গড়ে তুলবো, নারীদের উন্নয়নে সমবায় সেবা গড়ে তুলবো, যুবকদেরকে কাজের পিছনে ঘোরার প্রবনতা দূর করে উদ্যোক্তা হিসাবে গড়ে তোলার সর্বাত্মক চেষ্টা করবো।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০