নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরের নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা হওয়ায় আনন্দ মিছিল ও শুভেচ্ছা সমাবেশ করেছে কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ।
গত মঙ্গলবার (১২ মে) বেলা সাড়ে ১১টায় কলেজ প্রাঙ্গণে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
চন্দ্রগঞ্জকে উপজেলা হিসেবে ঘোষণা করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানীকে অভিনন্দন জানিয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রিয়ব্রত চৌধুরীর নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি কলেজ প্রাঙ্গণ প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত শুভেচ্ছা সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রিয়ব্রত চৌধুরী ও গভর্নিং বডির অন্যতম সদস্য মনির হোসেন। এসময় কলেজের শিক্ষক-শিক্ষার্থীরাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা চন্দ্রগঞ্জ উপজেলা বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নতুন উপজেলার সার্বিক উন্নয়ন কামনা করেন।
এসময় লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ মন্ত্রী জনাব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী এবং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।