সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

‘ইন্টারনেট গতি নিশ্চিতে তৃতীয় সাবমেরিন ক্যাবলে যু্ক্ত হচ্ছে বাংলাদেশ’

টেক বার্তা ডেস্ক :

দ্রুতগতির ইন্টারনেট ব্যান্ডউইথ সেবা নিশ্চিত করতে তৃতীয় সাবমেরিন ক্যাবলের সঙ্গে যুক্ত হচ্ছে বাংলাদেশ।বুধবার এক অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার এ তথ্য জানিয়েছেন।দেশে প্রথমবারের মতো ভয়েস ওভার লং টার্ম ইভল্যুশন (ভিওএলটিই) প্রযুক্তি চালুর পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।

গতকাল এক অনুষ্ঠানে নতুন প্রযুক্তির সেবাটি পরীক্ষামূলকভাবে চালু করে রবি। ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যপ্রযুক্তিমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ সব মিলিয়ে ৯৫০ জিবিপিএস (গিগাবাইট পার সেকেন্ড) ব্যান্ডউইথ সেবা পাচ্ছে এবং ক্রমেই এটি বাড়ানো হচ্ছে। ‘এ অবস্থায় বাংলাদেশ যখন প্রথম ও দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের সঙ্গে যুক্ত তখন আর পেছনে ফিরে দেখার সময় নেই। তাই অচিরেই দ্রুত দ্রুতগতির নেট সুবিধা নিশ্চিত করতে তৃতীয় সাবমেরিন ক্যাবলের সঙ্গে যুক্ত হবে বাংলাদেশ।’

২০০৬ সালে বাংলাদেশ প্রথমবারের মতো সাবমেরিন ক্যাবল আন্তর্জাতিক কনসোর্টিয়ামে ‘সি-মি-উই-৪’ এ যুক্ত হয়। আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সি-মি-উই-৫ চালু হয় ২০১৭ সালের সেপ্টেম্বরে। এবার এই পথ আরও দীর্ঘায়িত হচ্ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মো. জহুরুল হক, বিটিআরসির কমিশনার, ইঞ্জিনিয়ারিং ও অপারেশনস মো. রেজাউল কাদের, কমিশনার, স্পেকট্রাম ম্যানেজমেন্ট মো. আমিনুল হাসান এবং রবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ, হেড অব করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স শাহেদ আলম প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930