মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ ইং ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

লক্ষ্মীপুরে মেছো বাঘের শাবক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে বিরল প্রজাতির মেছো বাঘের শাবক উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকালে জেলা শহরের জাবেদ আলী ব্যাপারী বাড়ি থেকে শাবকটি উদ্ধার করা হয়। জানা গেছে, উদ্ধারকৃত শাবকটি ফেনী জেলার বিলুনিয়া পার্কে স্থানান্তরের প্রস্তুতি চলছে।

আটক মেছো বাঘ দেখতে ঘটনাস্থলে যান সদর উপজেলা নির্বাহী অফিসার মো. শাজাহান আলি।

সূত্র জানায়, কয়েকদিন আগে বিরল প্রজাতির এ প্রাণিকে আটক করে স্থানীয়রা। পরে শাবকটিকে খাঁচায় বন্দী করে রেখে বিভিন্ন ধরনের মাংস খেতে দেওয়া হয়। এলাকার মানুষজন বিরল এই প্রাণিকে দেখতে ভিড় জমায়। শুক্রবার বিকালে খবর পেয়ে উপজেলা প্রশাসন ও বন বিভাগের লোকজন শাবকটি উদ্ধার করে। চিহ্নিত করা হয় এটি একটি মেছো বাঘের শাবক। ধারণা করা হচ্ছে, পার্বত্য কোনো জেলা থেকে আগত মালবাহী ট্রাকে চড়ে এ এলাকায় আসে শাবকটি।

লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাজাহান আলি বলেন, লক্ষ্মীপুর পৌরসভাধীন একটি বাড়ি থেকে বিরল প্রজাতির একটি প্রাণী উদ্ধার করা হয়েছে। বন বিভাগের লোকজন প্রাণিটিকে মেছো বাঘ বলে সনাক্ত করেছেন। এর ওজন ২ থেকে ৩ কেজি হবে। বন বিভাগের তত্বাবধানে মেছো বাঘের শাবকটি ফেনীর বিলুনিয়া পার্কে স্থানান্তরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১