শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ ইং ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

বধূবেশে আলিয়া

 বিনোদন ডেস্ক :

পরনে লাল লেহেঙ্গা, মাথায় ওড়না, গায়ে গয়না, হাত থেকে ঝুলছে কলিকে। এক্কেবারে পাঞ্জাবি বধূবেশে দেখা গেল আলিয়া। তাঁকে এভাবে দেখে অনেকেরই প্রশ্ন তবে কি কাউকে কিছু না জানিয়ে লুকিয়ে লুকিয়ে বিয়েটা সেরে ফেলছেন আলিয়াও।

না, না, এমনটা ভাবার কারণ নেই। রণবীরের সঙ্গে আলিয়ার বিয়ে হতে এখনও অনেকটা সময় বাকি। তবে তার আগেই আলিয়াকে বধূবেশে দেখা যাওয়ার কারণ একটাই। ‘কলঙ্ক’, ছবির শ্যুটিং। আলিয়ার আগামী ছবি কলঙ্কের শ্যুটিং শেষ হয়েছে কিছুদিন হল। তারই মধ্যে শ্যুটিংয়ের কিছু ছবি ও ভিডিও প্রকাশ্যে চলে এসেছে। যেখানে এক্কেবার দেশি অবতারে ধরা পড়েছেন আলিয়া। এগুলির মধ্যে একটি ছবিতে বধূবেশে দেখা গেছে আলিয়াকে। সেই ছবিটিই প্রকাশ্যে আসতে ভাইরাল হয়ে যায়।

তবে শুধু এটাই নয়, এর আগে কলঙ্কের শ্যুটিংয়ের সঙ্গে আলিয়ার নাচের একটি ভিডিও সামনে এসেছিল। সেখানেই সিম্পল লেহেঙ্গা পরে নাচতে দেখা গেছে আলিয়াকে।

তারও আগে আলিয়া নিজেই বরুণ ধাওয়ানের সঙ্গে তাঁর কলঙ্ক লুকের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। যে ছবিটি দেখে অনেকেই উত্তম-সুচিত্রার সপ্তপদী ছবির একটি লুকের মিল খুঁজে পেয়েছেন। যদিও এই ছবির সঙ্গে সপ্তপদীর কোনও সম্পর্কই নেই।

প্রসঙ্গত, কলঙ্ক ছবিটি একটি পিরিয়ড ড্রামা। এখানে আলিয়া বরুণ ছাড়াও আরও অনেককেই দেখা যাবে। যাঁদের মধ্যে রয়েছেন মাধুরী দীক্ষিত, সঞ্জয় দত্ত, সোনাক্ষী সিনহা, আদিত্য রয় কাপুর, হিতেন তেজওয়ানি সহ আরও অনেকই। ১৯৪০ সালে পটভূমিতে তৈরি হচ্ছে এই ছবি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০