বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ ইং ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

একমাস কোচিং বন্ধ রাখার নির্দেশ শিক্ষামন্ত্রীর

আকাশবার্তা ডেস্ক :

এসএসসি ও সমমান পরীক্ষা সামনে রেখে আগামী ২৭ জানুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত টানা এক মাস কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি।গতকাল রোববার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত ‘জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটি’র বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি আরও বলেন, পরীক্ষা শুরুর সাতদিন আগে থেকে শেষ পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখা হবে। এবছর পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁস রোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে ডা. দীপু মণি বলেন, কেন্দ্রগুলোতে এবার প্রশ্নপত্রের প্যাকেট সিলগালা করার পরিবর্তে নিরাপত্তামূলক ফয়েল পেপারে মুড়ে পাঠানো হবে। এতে এই প্যাকেট আগে খোলা হয়েছিল কিনা তা নিশ্চিত করা যাবে। পরীক্ষা কেন্দ্রে ১৪৪ ধারা জারি করা থাকবে।

তিনি বলেন, ২০১৭ সালে প্রশ্নফাঁসের ঘটনা ঘটলেও ২০১৮ সালে কোনও প্রশ্নপত্র ফাঁস হয়নি। সেই আলোকে এবারও ২০১৮ সালের মতোই পরীক্ষা ব্যবস্থাপনা থাকবে।তিনি বলেন, আমাদের দেশে আমরা জঙ্গীবাদ দমন করতে পেরেছি। মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রশ্নফাঁসও ঠেকাতে সামর্থ্য হব। এই কাজে কেউ যুক্ত হবেন না।

প্রায় সব ধরনের পাবলিক পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগের মধ্যে গত বছরও এসএসসির তিনদিন আগ থেকে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল সরকার।

এদিকে কোচিং ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গতকাল রোববার রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ৩০ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০