সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

বিএনপি ভুলের কাঁদায় আটকে গেছে : ওবায়দুল কাদের

আকাশবার্তা ডেস্ক :

পরাজয়ের পর বিএনপিকে দেখলে মনে হয় শিল্পী জয়নুলের কাদায় আটকে পড়া গরুর গাড়ির মতো- এমন মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি কাঁদায় আটকে গেছে, ভুলের কাঁদায়। কিন্তু ভুল থেকে শিক্ষা নেওয়ার কোনো লক্ষণ দেখছি না।

মঙ্গলবার (২২ জানুয়ারি) দুপুরে মতিঝিলে বিআরটিসি ভবনে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ফখরুল সাহেব সজ্জন মানুষ, তাছাড়া মানুষ হিসেবেও ভালো। তিনি আসলে দলের চাহিদা পূরণ করলেন কি না, সেটা দেখবে বিএনপি। তিনি দল করেন, তাই দলের পক্ষে অনেক কিছু বলছেন।
বিএনপির মহাসচিব কে হবে না হবে তারাই ঠিক করবে। তিনি তো আর বিএনপির আবাসিক প্রতিনিধির মতো বক্তব্য রাখেন না। আমি মির্জা ফখরুল ইসলামের মুখে নোংরা কথা শুনিনি।

তিনি বলেন, যদি সঠিক লোকের হাতে বিআরটিসির দায়িত্ব দেওয়া না যায় তাহলে আগের মতোই অবস্থা হবে। এসময় বিআরটিসির চেয়ারম্যানের কাছে সব বাসের লিজ হিসাব চেয়েছেন মন্ত্রী।

এসময় তিনি জানান, এপ্রিলের মধ্যে ভারত থেকে ১১শ নতুন গাড়ি আসছে। এর মধ্যে ৬শ বাস (তিনশ ডাবল ডেকার, তিনশ সিঙ্গেল), আর ৫শ ট্রাক।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930