সোমবার ২০শে এপ্রিল, ২০২৬ ইং ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

লক্ষ্মীপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৬ জনসহ নিহত ৭

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ৬ জনসহ ৭ জন নিহত হয়েছেন। বুধবার (২৩ জানুয়ারি) ভোর রাতে লক্ষ্মীপুরের রতনপুর জালাল মিয়ার পুলের মাথায় ঢাকা-রায়পুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশার যাত্রী একই পরিবারের গৃহকর্তা শাহ আলম, নাছিমা আক্তার, রোকেয়া বেগম, শামছুন নাহার, রুবেল, অমিত ও অটোরিকশাচালক নুরু ঘটনাস্থলেই নিহত হন। এরা সবাই বেগমগঞ্জ উপজেলার জগদিশপুর এলাকার এবং চন্দ্রগঞ্জ এলাকার বাসিন্দা বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্বজনরা জানায়, রামকৃষ্ণপুর গ্রামের মৃত মামুনের ছেলে ও ছাত্রলীগ কর্মী নাদিম মাহমুদ অন্তর বাড়ি ফেরার পথে মঙ্গলবার (২২ জানুয়ারি) রাত দেড়টার দিকে লক্ষ্মীপুর সদরের সাদারঘর নামক এলাকায় দুর্বৃত্তরা কুপিয়ে তাকে আহত করে। পরে তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত অন্তরকে দেখতে তার পরিবারের লোকজন ভোর রাতে চন্দ্রগঞ্জ বাজার থেকে সিএনজিযোগে লক্ষ্মীপুর সদর হাসপাতালে যাচ্ছিলেন। পথে লক্ষ্মীপুরের রতনপুর এলাকায় পৌঁছলে বিপরীতদিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হয়। এ সময় অটোরিকশাটি ট্রাকের নীচে চাপা পড়ে সম্পূর্ণ ধুমড়ে মুছড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালকসহ একই পরিবারের ৬ নিহত হন।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালাক মো. আবদুল্ল্যাহ জানান, ট্রাক-অটোরিকশার সংঘর্ষে সাতজনের মৃত্যু হয়েছে। বেগমগঞ্জ থেকে রেকার এনে তাদের উদ্ধার কাজ চলছে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) মো. শাহজাহান খাঁন জানান, ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করা হচ্ছে। উদ্ধারের পর লাশ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে নেওয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০