শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

লক্ষ্মীপুরে উত্তরপত্রে জালিয়াতির অভিযোগে দুই শিক্ষক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের রামগতিতে প্রাথমিক সমাপনী পরীক্ষার উত্তরপত্রে জালিয়াতির অভিযোগ প্রমানিত হওয়ায় দুই সহকারি শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃত শিক্ষকরা হলেন, পশ্চিম চর আলেকজান্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তার ও চর ডাক্তার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মঞ্জুর মোর্শেদ।

জানা যায়, প্রাথমিক সমাপনী পরীক্ষায় বাংলা ও ইংরেজি বিষয়ের নিরীক্ষকের দায়িত্বে ছিলেন ওই দুই শিক্ষক। তারা পরীক্ষার পর উত্তরপত্র শিক্ষা অফিসে না নিয়ে আলেকজান্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে আসেন। সেখানে কয়েকজন ছাত্রের উত্তরপত্রে নাম্বার কম বেশি দেন। তাৎক্ষনিক এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে মৌখিক অভিযোগ করেন, রামগতি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. বেলাল হোসেন।

বিষয়টি তদন্ত করার জন্য জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে আদেশ দেন। পরে জালিয়াতির বিষয়টি নিয়ে তদন্ত করেন জেলা এডিপিইও মাহবুবুর রহমান।

এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা আইয়ুব আলী জানান, বিষয়টি আমার এখতিয়ারভূক্ত নয়। এটি উর্ধ্বতন কর্তৃপক্ষের বিষয়।

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু জাফর মো. সালেহ জানান- তদন্তে জালিয়াতি প্রমান হওয়ায় অভিযুক্ত শিক্ষকদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত প্রতিবেদন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮