শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

ভাসানচরে এক লাখ রোহিঙ্গা স্থানান্তর হবে : পররাষ্ট্রমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানিয়েছেন শিগগিরই নোয়াখালীর ভাসানচর দ্বীপে প্রাথমিকভাবে এক লাখ রোহিঙ্গাকে স্থানান্তর করা হবে। ভাসানচরের অবকাঠামো নির্মাণের কাজ শেষ পর্যায়ে বলেও জানান তিনি।

শুক্রবার (২৫ জানুয়ারি) ধানমণ্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। এর আগে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যদি প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের আশ্রয় না দিতেন, তাহলে সারা বিশ্বে তা লজ্জার কারণ হতো। তাদের আশ্রয় না দিলে মিয়ানমারে বিশ্বের মধ্যে অন্যতম তৃতীয় গণহত্যা ঘটত। সাত থেকে আট লাখ মানুষকে মেরে ফেলা হতো। প্রধানমন্ত্রী তাদের আশ্রয় দিয়ে পৃথিবীর সব নেতার মুখ উজ্জ্বল করেছেন।’

আগামী মাসে দিল্লিতে অনুষ্ঠিতব্য ঢাকা-দিল্লি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে তিস্তা ইস্যু আলোচনায় থাকবে কি না জানতে চাইলে সরাসরি কোনো উত্তর দেননি পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, এ বিষয়ে আলোচনা হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১