সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

‘ভারতরত্ন’ প্রণব মুখার্জিকে শেখ হাসিনার অভিনন্দন

আকাশবার্তা ডেস্ক :

সর্বোচ্চ অসামরিক রাষ্ট্রীয় পদক ‘ভারতরন্তে’ ভূষিত ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২৬ জানুয়ারি) এক বার্তায় তিনি এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান। 

এর আগে শুক্রবার (২৫ জানুয়ারি) দেশটির সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিসহ তিনজনকে ভারতীয় বেসামরিক সর্বোচ্চ সম্মাননা ভারতরত্ন পুরস্কারে ভূষিত করে। 

এদিকে পুরস্কার ঘোষণার পর দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরপর তিনটি টুইট পোস্ট করেছেন। অভিনন্দন জানিয়েছেন প্রণব মুখার্জিসহ তিনজনকে।

মোদী বলেন, ‘প্রণব দা আমাদের সময়ের একজন অসামান্য রাষ্ট্রনায়ক।’

১৯৫৪ সালের ২ জানুয়ারি ‘ভারতরত্ন’ পুরস্কার চালু হয়। মানবিক কৃতিত্বের যেকোনো ক্ষেত্রে সর্বোচ্চ এ পুরস্কার দেওয়া হয়ে থাকে। বছরে সর্বোচ্চ তিনজনকে পুরস্কারটি দেয় ভারত সরকার।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31