শনিবার ২৫শে এপ্রিল, ২০২৬ ইং ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

১৬,৪৩৩ কোটি টাকার ৯টি প্রকল্প একনেকে অনুমোদন

আকাশবার্তা ডেস্ক :

১৬ হাজার ৪৩৩ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে সরকারি তহবিল থেকে পাওয়া যাবে ১৩ হাজার ৬২০ কোটি টাকা।

বৈদেশিক ঋণ হিসেবে পাওয়া যাবে ২ হাজার ৫২৭ কোটি টাকা। আর প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা থেকে পাওয়া যাবে ২৮৫ কোটি টাকা। এছাড়া কক্সবাজার লিংক রোড-লাবণী মোড় সড়ক চারলেন প্রকল্পে ২৮৮ কোটি টাকাসহ বিভিন্ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভাশেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রকল্পের সারসংক্ষেপ তুলে ধরেন।

পরে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের জানান, রেল সড়ক ও নৌপথকে পথকে জাতীয় গ্রীডে আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এই রুটগুলোকে সমন্বয় করা হবে যেন একই টিকিটে তিন পথেই ভ্রমন করা সহজ হবে- এমন পরিকল্পনার কথাও জানান তিনি। মন্ত্রী আরো জানান, পদ্মাসেতুর সার্বিক পরিকল্পনা নিশ্চিত করতে ১৩২০ কোটি টাকা ব্যয়ে কম্পোজিট ব্রিগ্রেড স্থাপনের একটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।

এছাড়া ইন্টারনেট এর ব্যান্ডুইথ বাড়িয়ে ডিজিটাল কানেক্টিভিটি আরো শক্তিশালী করত বিশেষ একটি প্রকল্প অনুমোদন দেয়া হয় আজকের বৈঠকে। এছাড়া বৈঠকে, প্রতিটি উন্নয়ন প্রকলে বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট, ইটিপি স্থাপনের বিষয়ে বাধ্যবাধকতা রাখার বিষয়ে আবারো নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিল্পায়নের ক্ষেত্রে কৃষিজমি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০