শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ ইং ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

ভোর হতে একটু বাকী

বিনোদন প্রতিবেদক :

নির্মাতা অমিতাভ আহমেদ রানা ও সুব্রত মিত্রের যৌথ পরিচালনায় নির্মিত হয়েছে নাটক ‘ভোর হতে একটু বাকী’। এতে নীলা চরিত্রে অভিনয় করেছেন লাক্স তারকা নাজিয়া হক অর্ষা। তার বিপরীতে রয়েছেন ইন্তেখাব দিনার। পাশাপাশি নাটকের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জোভান। এরইমধ্যে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং শেষ হয়েছে।

এতে অভিনয় প্রসঙ্গে ইন্তেখাব দিনার বলেন, ‘রানা এবং সুব্রত দুজনই একটি ভালো গল্প নিয়ে ভালো নাটক নির্মাণের চেষ্টা করেছে। তাদের একসঙ্গে কাজ করার আন্তরিকতাকে আমি সাধুবাদ জানাই। দুজন মেধাবী যখন একসঙ্গে কাজ করে, তখন কাজটিও স্বাভাবিকভাবে ভালো দাঁড়ায়। ভোর হতে একটু বাকী নিয়ে আমি আশাবাদী। 
আমি ভীষণ উপভোগ করেছি কাজটি করার সময়। আশা করি দর্শকেরও কাজটি ভালো লাগবে।’ নাজিয়া হক অর্ষা বলেন, ‘প্রথমত আমার কাছে স্ক্রিপ্টটা খুব ভালো লেগেছে। রানা ভাই, সুব্রত দাদার কাজ বেশ গোছানো। আর সহশিল্পী হিসেবে যাদের পেয়েছে, দিনার ভাই, জোভানÑদুজনের অভিনয়ই দর্শক মনোযোগ দিয়ে দেখেন। গল্প, চরিত্রের সমন্বয় সবমিলিয়ে একটি ভালো নাটক হয়েছে বলে আমি মনে করি। আমি সত্যিই খুব আশাবাদী কাজটি নিয়ে।’

জোভান বলেন, ‘ধন্যবাদ রানা ভাই এবং সুব্রত দাদাকে আমাকে একটি ভালো গল্পের সাথে, ভালো নাটকের সাথে সম্পৃক্ত রাখার জন্য। আমি চেষ্টা করেছি ভালোভাবে কাজটি করতে। বাকীটুকু দর্শকের কাছে পৌঁছানো পর্যন্ত জানার অপেক্ষায় রইলাম।’ রানা ও সুব্রত জানান, শিগগিরই নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। উল্লেখ্য, এর আগে রানা ও সুব্রত ‘অন্ধকারের গান’ নামের একটি ধারাবাহিক নাটকের পর্ব পরিচালনা করেছিলেন। ২০১৪ সালে রানা প্রথম এককভাবে ‘কাগজের কবি’ নামে একটি খ- নাটক নির্মাণ করেন। এতে অভিনয় করেছিলেন শহীদুজ্জামান সেলিম, তানিয়া আহমেদ ও সানজিদা প্রীতি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০