সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ৯ ফেব্রুয়ারি

আকাশবার্তা ডেস্ক :

মান নিয়ে প্রশ্ন ওঠায় স্থগিত হওয়া ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি চিঠি ইতোমধ্যেই জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালকের কাছে পৌঁছেছে।

প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ ইউনুস গণমাধ্যমকে বলেছেন, আমাদের কাছে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে চিঠি এসেছে। সেখানে বলা আছে ৯ ফেব্রুয়ারি স্থগিত হওয়া ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

জানা গেছে, ইতোমধ্যে এ বিষয়ে গঠিত স্বাস্থ্য অধিদপ্তরের গঠন করা কমিটির প্রতিবেদন স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা দেয়া হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য- ১৯ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারা দেশে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে ভারতের একটি কোম্পানি থেকে আমদানিকৃত ভিটামিন এ ক্যাপসুলের গুণগত মান নিয়ে প্রশ্ন ওঠায় স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃপক্ষ ক্যাম্পেইন স্থগিত করে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930