সোমবার ১৩ই জুলাই, ২০২৬ ইং ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ব্যাংককে বিষাক্ত ধোঁয়া, শিশুদের রক্ষায় ৪০০ স্কুল বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক :

ব্যাংকের বাতাস ভারী হয়ে গেছে বিষাক্ত ধোঁয়ায়। তা থেকে শিশুদের রক্ষা করতে অস্বাভাবিকভাবে ৪০০ এর বেশি স্কুল বন্ধ ঘোষণা করে দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া দূষিত বায়ুর এ ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে গিয়ে সাধারণ মানুষের চলাচলেও বিঘ্ন ঘটছে।

স্থানীয় সংবাদমাধ্যম বলছে, থাইল্যান্ডের রাজধানী শহরটি দেশের সবচেয়ে খারাপ বায়ু দূষণের কবলে পড়েছে। বাতাস ভারী হয়ে আছে। হঠাৎ কয়েক সপ্তাহ ধরে শহরটি আবছায়ায় অন্ধকার হয়ে পড়েছে। রাস্তায় বা গণপরিবহনে নাক-মুখে মাস্ক অথবা রুমাল আঁকড়ে ধরে মানুষকে চলাচলের বিরল দৃশ্য দেখা যাচ্ছে শহরটিতে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশটির সরকারের তুমুল সমালোচনার ঝড়ও বইছে।

মাস্ক আঁকড়ে ধরে ব্যাংককের রাস্তায় চলাচল, ছবি: সংগৃহীত

কর্তৃপক্ষ হঠাৎ করে ভয়াবহ রকমের এ দূষণের দীর্ঘস্থায়ী কারণ হিসেবে চিহ্নিত করেছে, অনিয়ন্ত্রিত ট্রাফিক ব্যবস্থা, অবাধে নির্মাণ, ফসলের আগাছা জ্বালানো এবং শহরে আটকে পড়া বিভিন্ন কারখানার বিষাক্ত ধোঁয়া। তবে কর্তৃপক্ষ এই বায়ু দূষণ নিয়ন্ত্রণে এখনও কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেনি।দেশটির সরকার চেষ্টা করছে রাস্তায় রাস্তায় পানি ছিটিয়ে ধুলামুক্ত পরিবেশ সৃষ্টি করতে। এছাড়া যানবাহন চলাচলে বিভিন্ন নিয়ম জারি করছে। নির্ধারিত রাস্তায় নিয়ম মেনে গাড়ি চলাচল করতে বলছে কর্তৃপক্ষ। সেইসঙ্গে বৃষ্টিরও প্রত্যাশা করছে তারা।

আগামী সপ্তাহে বা ৫ ফেব্রয়ারি লুনার নিউ ইয়ার (চীনা নতুন বর্ষ) উপলক্ষে যারা ব্যাংককে ছুটির দিন উদযাপন করবে, তাদের আতশবাজি না করতে সতর্ক করে দিয়েছে সরকার। এছাড়া ধোঁয়া সৃষ্টি হয় এমন কোনো ধরনের আনন্দ করতে নিষেধ করা হয়েছে।

মাস্ক আঁকড়ে ধরে ব্যাংককের রাস্তায় চলাচল, ছবি: সংগৃহীত

ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি ইনডেক্স প্রজেক্টের (একিউআইসিএন) তথ্য অনুযায়ী, ব্যাংককের এয়ার কোয়ালিটি সূচক (একিউআই) বর্তমানে ১৭০ এর কাছাকাছি। এটি অস্বাস্থ্যকর পরিস্থিতি তৈরি করছে।যদিও এই এয়ার কোয়ালিটি ভারতের রাজধানী নয়াদিল্লির পরিবেশের থেকে প্রায় অর্ধেক কম। নয়াদিল্লিতে এয়ার কোয়ালিটি সূচক বর্তমানে ৩৯০ এর কাছাকাছি। আর এটি দূষণের একটি বিপজ্জনক স্তর।

এদিকে, ব্যাংককে কতো সপ্তাহ নাগাদ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে, সে বিষয়ে এখনও কিছু জানায়নি কর্তৃপক্ষ। তবে তারা চেষ্টা করছে শিগগির পরিবেশ স্বাভাবিক করে তোলার।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১