সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

কমলনগরে গরু ব্যবসায়ীকে হত্যা

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের কমলনগরে আবদুর রব (৩৫) নামে স্থানীয় এক গরু ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ভূলুয়া নদীর অদূরে একটি ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যবসায়ী আবদুর রব উপজেলার চর কাদিরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মৃত আবদুল হাসেমের ছেলে।
স্থানীয়দের ধারণা রাতে ফজুমিয়ার হাট বাজার থেকে বাড়ি ফেরার সময় দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। স্থানীয় ইউপি সদস্য সফিক উল্যাহ জানান, সকালে গরু ব্যবসায়ীর লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, কীভাবে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তার গলায় হালকা কালো দাগ আছে। ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31