মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ ইং ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

চন্দ্রগঞ্জে ঋণ খেলাপির দায়ে দোকানঘর সীলগালা

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে প্রায় পৌনে দুই কোটি টাকা ঋণ খেলাপির দায়ে দোকানঘর সীলগালা করে দিয়েছে মার্কেন্টাইল ব্যাংক কর্তৃপক্ষ। মঙ্গলবার (০৫ ফেব্রুয়ারী) দুপুরে এই সীলগালা করা হয়। এ সময় মার্কেন্টাইল ব্যাংক বাংলাবাজার শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা যায়, ২০১২ সালে করিমা ব্রিকস্ ম্যান্যুফেকচারিংয়ের মালিক গোলাম হোসেন বিসমিল্লাহ তার মালিকানাধীন চন্দ্রগঞ্জ থানা রোডের পাশে ৫ শতাংশ ভূমির উপর দোকানঘর এবং চরে ১২৫ শতাংশ জমি মার্কেন্টাইল ব্যাংক বাংলাবাজার শাখায় বন্ধক রেখে ৮৫ লাখ টাকা ঋণ নেয় প্রতিষ্ঠানের নামে। বর্তমানে ৮৫ লাখ টাকার ঋণ সুদাসলে ১ কোটি ৬০ লক্ষ টাকা দাঁড়িয়েছে বলে জানায় ব্যাংকটির কর্মকর্তারা।

মার্কেন্টাইল ব্যাংক বাংলাবাজার শাখার ব্যবস্থাপক জাফর আহমেদ জানান, ঋণ খেলাপির দায়ে আইন অনুযায়ী অর্থ ঋণ আদালতের অনুমোদন সাপেক্ষে শীঘ্রই পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে দোকানঘরটিসহ ওই সম্পত্তি নিলাম দেওয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০