শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

রাজধানীতে মাইক্রোবাস চাপায় সাবাদিক কন্যার মৃত্যু

আকাশবার্তা ডেস্ক :

রাজধানীর উত্তরায় রাজউক এপার্টমেন্ট প্রজেক্ট ১০ নং ব্রিজের সামনে মাইক্রোবাসের চাপায় এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার(৫ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। তার নাম ফাইজা তাহসিনা সূচী (১০)। সে দিয়াবাড়ী মাইলস্টোন স্কুলের পঞ্চম শ্রেণিতে পড়তো।

তার বাবা দৈনিক ইত্তেফাকের সহকারী সম্পাদক ফাইজুল ইসলাম জানান, সূচী পরীক্ষা দিতে স্কুলে যাচ্ছিল। রাস্তা পার হওয়ার সময় নাটকের শ্যুটিং এর একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো:চ ১৩-৪১৫৭) সূচীকে হত্যার উদ্দেশে চাপা দেয়। তার মাথা থেতলে যায়। পরে দ্রুত উত্তরার বাংলাদেশ মেডিকেলে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

এদিকে, মাইক্রোটি স্থানীয় জনগণ আটক করেছে। তবে মাইক্রোতে যারা ছিল তাদের আটক করার সম্ভব হয়নি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮