বৃহস্পতিবার ২৩শে এপ্রিল, ২০২৬ ইং ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

চলতি বছরেই পদ্মাসেতু নির্মাণে সর্বাত্মক প্রচেষ্টা চলছে

আকাশবার্তা ডেস্ক :

চলতি বছরের ডিসেম্বরের মধ্যে পদ্মাসেতুর নির্মাণ কাজ সম্পন্ন করার সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (০৬ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে বিরোধী দল জাতীয় পার্টির সদস্য ডা. রুস্তম আলী ফরাজীর এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কারিগরি দিক থেকে অত্যন্ত জটিল এ সেতুর পাইল ড্রাইভিং চলাকালে সয়েল কন্ডিশনের কারণে কিছু পাইলের পুনরায় ডিজাইন সম্পন্ন করতে অতিরিক্ত সময়ের প্রয়োজন হয়েছে। এ সত্ত্বেও ২০১৯ সালের ডিসেম্বর মাসের মধ্যে পদ্মাসেতুর নির্মাণ কাজ সম্পন্ন করার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত আছে।

ইতোমধ্যে পদ্মাসেতু প্রকল্পের ৬২ শতাংশ ভৌত কাজ সম্পন্ন হয়েছে জানিয়ে তিনি বলেন, সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে ৩০ হাজার ১৯৩ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে পদ্মাসেতুর নির্মাণ কাজ এগিয়ে চলছে।

পদ্মাসেতুতে রেল সংযোগ স্থাপন এবং পদ্মাসেতু হয়ে ফরিদপুর জেলার ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত রেল সংযোগ স্থাপনের কাজও চলছে বলেও জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ৫৮২ একর ভূমি অধিগ্রহণ করা হয়েছে। অবশিষ্ট ১ হাজার ২০৩ একর ভূমি অধিগ্রহণের কাজ চলছে।

বরিশাল জেলাকে রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনার লক্ষ্যে ভাঙ্গা হতে বরিশাল হয়ে পায়রা সমুদ্র বন্দর পর্যন্ত রেলপথ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০