বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ ইং ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

লক্ষ্মীপুরে বাংলা ইশারা ভাষা দিবস পালিত

আকাশবার্তা ডেস্ক :

‘ইশারা ভাষা সকলের অধিকার’ এ-প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে পালিত হয়েছে বাংলা ইশারা ভাষা দিবস।

বৃহস্পতিবার (০৭ ফেব্রুয়ারি) সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. নুরুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইকবাল হোসেন।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. বশির আহম্মদ পাটোয়ারী, জেলা প্রতিবন্ধী সেবা ও স্বাস্থ্য কেন্দ্রের ফিজিও থেরাপিষ্ট নিরুপম সরকারসহ অনেকে।

এসময় বক্তারা বলেন, সমাজটাকে এক স্রোতে প্রবাহিত করতে হলে ইশারা ভাষা শেখার বিকল্প নেই। শুধু বাক ও শ্রবণ প্রতিবন্ধী নয়, সমাজের সকল মানুষকে ইশারা ভাষা শেখানো প্রয়োজন। তাহলে বাংলা ইশারা ভাষা দিবস স্বার্থক হবে বলেও মন্তব্য করেন তারা।

উল্লেখ্য, সরকারি জরিপ অনুসারে লক্ষ্মীপুর জেলায় বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির সংখ্যা ২ হাজার ৫শ’ ৭২ জন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০