শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

বেগমগঞ্জের আলাইয়ারপুরে ভূমি অফিস না থাকায় জনদুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক :

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুরে ইউনিয়ন ভূমি অফিস নির্মাণের আদেশ জারী হয় ২০১৬ সালে। এ মর্মে আলাইয়ারপুর ইউনিয়নের জগদীশ গ্রামে সড়ক বিভাগের ৩নং খতিয়ানভূক্ত জমিতে ভূমি অফিসটি নির্মাণে হুকুম দখল প্রস্তাবও পাঠানো হয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে।

সূত্রে জানা যায়, সাবেক ১১১নং বর্র্তমানে ১১৫নং জগদীশপুর মৌজার হালে ২৯১নং দাগে ৫৫ শতাংশ জমি ও বর্তমানে ২৯২নং দাগে ৩ শতাংশ জমি অত্র ২টি দাগে সর্বমোট ৫৮ শতাংশ সরকারি ভূমি রয়েছে। কিন্তু অদ্যাবধি জনবান্ধব এই প্রকল্পটি আলোর মুখ দেখেনি। এতে ভূমি কর পরিশোধে আলাইয়ারপুর ইউনিয়নবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ভূমি মন্ত্রণালয় সূত্র জানায়, ২০১৬ সালের ৬ ডিসেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদিত হয় “সমগ্র দেশে শহর ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ” শীর্ষক প্রকল্পটি। প্রকল্পে সমতল এলাকায় দোতালা ফাউন্ডেশনসহ ১০৩৬ বর্গফুট আয়তনে ভূমি অফিসটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক নির্মাণ করার কথা রয়েছে।

স্থানীয়রা জানায়, চৌমুহনী-লক্ষ্মীপুর মহাসড়ক সংযুক্ত পর্যাপ্ত পরিমাণে সরকারি ভূমি ও উপযুক্ত পরিবেশে ভূমি অফিসটি স্থাপন করাই হবে যথোপযুক্ত।

এ দিকে ভূমি অফিস নির্মাণের বিবরণ উল্লেখ করে ২০১৭ সালের ২২ এপ্রিল স্থানীয় এমপি মামুনুর রশিদ কিরণের জোর সুপারিশসহ ইউনিয়নবাসীর পক্ষ থেকে ভূমি অফিস নির্মাণের জন্য লিখিত আবেদন করা হয়। তবুও বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নোয়াখালী জেলা প্রশাসক আবেদনের বিষয়ে এখনো কোন পদক্ষেপ নেয়নি। ফলে দীর্ঘ বছর ধরে আলাইয়ারপুর ইউনিয়নবাসী নানা বিড়ম্বনা ও দুর্ভোগ স্বীকার করে ভূমি রাজস্ব পরিশোধে পার্শ্ববর্তী আমানউল্লাহপুর ইউনিয়নের মানিক্য নগর ভূমি অফিসে যেতে হচ্ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১